Home Bibles ২ শমূয়েল 9:11 · বাংলা বাইবেল
২ শমূয়েল 9:11 · বাংলা বাইবেল

তখন সীবঃ রাজাকে কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসকে যে যে আজ্ঞা করিলেন, তদনুসারে আপনার এই দাস সমস্তই করিবে। আর মফীবোশৎ রাজপুত্রদের এক জনের মত রাজার মেজে ভোজন করিতে লাগিলেন।

Cross references

২ শমূয়েল 15:15

তাহাতে রাজার দাসগণ রাজাকে কহিল, দেখুন, আমাদের প্রভু মহারাজের যাহা ইচ্ছা হইবে, তাহাই করিতে আপনার দাসেরা প্রস্তুত আছে।

২ শমূয়েল 16:1

পরে দায়ূদ পর্ব্বত-শিখর পশ্চাতে ফেলিয়া কিঞ্চিৎ অগ্রসর হইলে দেখ, মফীবোশতের দাস সীবঃ সজ্জিত দুই গর্দ্দভ সঙ্গে করিয়া তাঁহার সহিত মিলিল। সেই গর্দ্দভদের পৃষ্ঠে দুই শত রুটী ও এক শত থলুয়া শুষ্ক দ্রাক্ষাফল ও এক শত চাপ গ্রীষ্মকালের ফল ও এক কুপা দ্রাক্ষারস ছিল।

২ শমূয়েল 19:17

আর বিন্যামীনীয় এক সহস্র লোক তাহার সঙ্গে ছিল, এবং শৌলের কুলের ভৃত্য সীবঃ ও তাহার পঞ্চদশ পুত্র ও বিংশতি দাস তাহার সহিত ছিল, তাহারা রাজার সাক্ষাতে জল ভাঙ্গিয়া যর্দ্দন পার হইল।

২ শমূয়েল 19:26

তিনি উত্তর করিলেন, হে আমার প্রভু, হে রাজন্‌, আমার দাস আমাকে বঞ্চনা করিয়াছিল; কেননা আপনার দাস আমি বলিয়াছিলাম, আমি গর্দ্দভ সাজাইয়া তাহার উপরে চড়িয়া মহারাজের সহিত যাইব, কেননা আপনার দাস আমি খঞ্জ।

Interlinear

Choose Theme