Home Bibles ২ শমূয়েল 9:10 · বাংলা বাইবেল
২ শমূয়েল 9:10 · বাংলা বাইবেল

আর তুমি, তোমার পুত্রগণ ও দাসগণ তাঁহার জন্য ভূমি কর্ষণ করিবে, এবং তোমার কর্ত্তার পুত্রের খাদ্যের জন্য উৎপন্ন দ্রব্য আনিয়া দিবে; কিন্তু তোমার কর্ত্তার পুত্র মফীবোশৎ নিত্য আমার মেজে ভোজন করিবেন। ঐ সীবের পঞ্চদশ পুত্র ও বিংশতি দাস ছিল।

Cross references

২ শমূয়েল 9:7

দায়ূদ তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা যোনাথনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব, আমি তোমার পিতামহ শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দিব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে।

২ শমূয়েল 9:11

তখন সীবঃ রাজাকে কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসকে যে যে আজ্ঞা করিলেন, তদনুসারে আপনার এই দাস সমস্তই করিবে। আর মফীবোশৎ রাজপুত্রদের এক জনের মত রাজার মেজে ভোজন করিতে লাগিলেন।

২ শমূয়েল 19:18

তখন খেয়ার নৌকা রাজার পরিজনদিগকে পার করিতে ও তাঁহার বাসনামত কর্ম্ম করিতে অন্য পারে গিয়াছিল। রাজার যর্দ্দন পার হইবার সময়ে গেরার পুত্র শিমিয়ি রাজার সম্মুখে উবুড় হইয়া পড়িল।

২ শমূয়েল 19:28

আমার প্রভু মহারাজের সাক্ষাতে আমার সমস্ত পিতৃকুল নিতান্ত মৃত্যুর পাত্র ছিল, তথাপি যাহারা আপনার মেজে ভোজন করে, আপনি তাহাদের সহিত বসিতে আপনার এই দাসকে স্থান দিয়াছিলেন; অতএব আমার আর কি অধিকার আছে যে, মহারাজের কাছে পুনর্ব্বার ক্রন্দন করিব?

২ রাজাবলি 25:29

আর ইনি আপন কারাবাসের বস্ত্র পরিবর্ত্তন করিলেন, এবং যাবজ্জীবন প্রতিনিয়ত তাঁহার সম্মুখে ভোজন পান করিতে লাগিলেন।

লূক 14:15

এই সকল কথা শুনিয়া, যাহারা বসিয়াছিল, তাহাদের মধ্যে এক ব্যক্তি তাঁহাকে কহিল, ধন্য সেই ব্যক্তি, যে ঈশ্বরের রাজ্যে ভোজন করিবে।

Interlinear

Choose Theme