Home Bibles ২ শমূয়েল 6:17 · বাংলা বাইবেল
২ শমূয়েল 6:17 · বাংলা বাইবেল

পরে লোকেরা সদাপ্রভুর সিন্দুক ভিতরে আনিয়া স্বস্থানে, অর্থাৎ সিন্দুকের জন্য দায়ূদ যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং দায়ূদ সদাপ্রভুর সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন।

Cross references

১ রাজাবলি 8:5

আর শলোমন রাজা এবং তাঁহার কাছে সমাগত সমস্ত ইস্রায়েলমণ্ডলী তাঁহার সহিত সিন্দুকের সম্মুখে থাকিয়া অনেক মেষ ও গো বলিদান করিলেন; সে সমস্ত বাহুল্যপ্রযুক্ত অসংখ্য ও অগণ্য ছিল।

১ রাজাবলি 8:62

পরে রাজা ও তাঁহার সহিত সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন।

১ ইতিহাস 15:1

আর দায়ূদ আপনার জন্য দায়ূদ-নগরে [অনেক] গৃহ নির্ম্মাণ করিলেন, এবং ঈশ্বরের সিন্দুকের জন্য একটী স্থান প্রস্তুত করিলেন, তাহার নিমিত্ত এক তাম্বু স্থাপন করিলেন।

১ ইতিহাস 16:1

পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া, দায়ূদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন, তাহার মধ্যে রাখিল, এবং ঈশ্বরের সম্মুখে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।

২ ইতিহাস 1:4

কিন্তু ঈশ্বরের সিন্দুক দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম হইতে, দায়ূদ তাহার জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলেন, সেই স্থানে আনিয়াছিলেন, কেননা তিনি তাহার জন্য যিরূশালেমে এক তাম্বু স্থাপন করিয়াছিলেন।

২ ইতিহাস 5:6

আর শলোমন রাজা এবং তাঁহার কাছে সমাগত সমস্ত ইস্রায়েল-মণ্ডলী সিন্দুকের সম্মুখে থাকিয়া অনেক মেষ ও গো বলিদান করিলেন, সে সমস্ত বাহুল্য প্রযুক্ত অসংখ্য ও অগণ্য ছিল।

২ ইতিহাস 7:5

শলোমন রাজা বাইশ সহস্র গোরু ও এক লক্ষ বিশ সহস্র মেষ বলিদান করিলেন। এইরূপে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করিলেন।

এজরা 6:16

পরে ইস্রায়েল-সন্তানগণ, যাজকেরা লেবীয়েরা ও বন্দিদশা হইতে আগত লোকদের অবশিষ্ট লোকেরা আনন্দে ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠা করিল।

গীতসংহিতা 132:8

হে সদাপ্রভু, উঠ, তোমার বিশ্রাম-স্থানে আইস, তুমি ও তোমার শক্তির সিন্দুক আইস।

Interlinear

Choose Theme