পরে দায়ূদ পুনরায় ইস্রায়েলের সমস্ত মনোনীত লোককে, ত্রিশ সহস্র জনকে, একত্র করিলেন।
Cross references
পরে ইস্রায়েলের সমস্ত বংশ হিব্রোণে দায়ূদের নিকটে আসিয়া কহিল, দেখুন, আমরা আপনার অস্থি ও মাংস।
পরে শলোমন দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন হইতে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক উঠাইয়া আনিবার জন্য ইস্রায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপতিকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে, যিরূশালেমে শলোমন রাজার নিকটে একত্র করিলেন।
পরে দায়ূদ সহস্রপতিগণের ও শত পতিগণের সহিত, সমস্ত অধ্যক্ষের সহিত, মন্ত্রণা করিলেন।
আর ঈশ্বরের সিন্দুক, করূবদ্বয়ে আসীন সদাপ্রভুর সিন্দুক, যাহার উপরে সেই নাম কীর্ত্তিত, তাহা যিহূদার অধিকারস্থ বালা অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম হইতে আনিবার জন্য দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সেই স্থানে গেলেন।
তাই দায়ূদ সেই সিন্দুক দায়ূদ-নগরে আপনার নিকটে না আনিয়া [পথের] পার্শ্বস্থ গাতীয় ওবেদ-ইদোমের বাটীতে লইয়া রাখিলেন।
সদাপ্রভু, তুমি দায়ূদের পক্ষে তাঁহার সমস্ত কষ্ট স্মরণ কর।