Home Bibles ২ শমূয়েল 5:18 · বাংলা বাইবেল
২ শমূয়েল 5:18 · বাংলা বাইবেল

আর পলেষ্টীয়েরা আসিয়া রফায়ীম তলভূমিতে ব্যাপ্ত হইল।

Cross references

আদিপুস্তক 14:5

পরে চতুর্দ্দশ বৎসরে কদর্লায়োমর ও তাঁহার সহায় রাজগণ আসিয়া অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দিগকে, হমে সুষীয়দিগকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দিগকে

যিহোশূয় 15:8

সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়া উঠিয়া যিবূষের অর্থাৎ যিরূশালেমের দক্ষিণ পার্শ্বে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সম্মুখস্থ অথচ রফায়ীম তলভূমির উত্তরপ্রান্তে স্থিত পর্ব্বত-শৃঙ্গ পর্য্যন্ত গেল।

যিহোশূয় 17:15

যিহোশূয় তাহাদিগকে কহিলেন, যদি তুমি বড় জাতি হইয়া থাক, তবে ঐ অরণ্যে উঠিয়া যাও; ঐ স্থানে পরিষীয়দের ও রফায়ীয়দের দেশে আপনার জন্যে বন কাটিয়া ফেল, কেননা পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশ তোমার পক্ষে সঙ্কীর্ণ।

যিহোশূয় 18:16

আর ঐ সীমা হিম্নোম-সন্তানের উপত্যকার সম্মুখস্থ ও রফায়ীম তলভূমির উত্তরদিক্‌স্থ পর্ব্বতের প্রান্ত পর্য্যন্ত নামিয়া গেল, এবং হিম্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ পার্শ্বে নামিয়া আসিয়া ঐন্‌-রোগেলে গেল।

২ শমূয়েল 23:13

আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জন ফসল কাটার সময়ে অদুল্লম গুহাতে দায়ূদের নিকটে আসিলেন; তখন পলেষ্টীয়দের সৈন্য রফায়ীম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল।

১ ইতিহাস 11:15

আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জল শৈলে, অদুল্লম গুহাতে, দায়ূদের নিকটে আসিলেন; তখন পলেষ্টীয়দের সৈন্যগণ রফায়ীম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল।

যিশাইয় 17:5

আর যেমন কেহ ক্ষেত্রস্থ শস্য সংগ্রহ করে, হাত বাড়াইয়া শীষ কাটে, তেমনি হইবে; যেমন কেহ রফায়ীম তলভূমিতে পতিত শীষ কুড়ায়, তেমনি হইবে।

Interlinear

Choose Theme