তখন যোয়াব রাজার নিকটে গিয়া কহিলেন, আপনি কি করিয়াছেন? দেখুন, অব্নের আপনার নিকটে আসিয়াছিল, আপনি কেন তাহাকে বিদায় করিয়া একেবারে চলিয়া যাইতে দিয়াছেন?
Cross references
তাহাতে ফরৌণ অব্রামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেন নাই?
তখন বালাক বিলিয়মকে কহিলেন, আপনি আমার প্রতি এ কি করিলেন? আমার শত্রুগণকে শাপ দিতে আপনাকে আনাইলাম; কিন্তু দেখুন, আপনি তাহাদিগকে সর্ব্বতোভাবে আশীর্ব্বাদ করিলেন।
ঈশ্বোশতের এই কথায় অব্নের অতিশয় ক্রুদ্ধ হইয়া কহিলেন, আমি কি যিহূদার পক্ষীয় কুকুর-মুণ্ড? অদ্য পর্য্যন্ত আমি তোমার পিতা শৌলের কুলের প্রতি, তাঁহার ভ্রাতৃগণ ও বন্ধুগণের প্রতি দয়া করিতেছি, এবং তোমাকে দায়ূদের হস্তে সমর্পণ করি নাই; তবু তুমি অদ্য ঐ স্ত্রীলোকের বিষয়ে আমাকে অপরাধী করিতেছ?
এই কয়টা লোক, সরূয়ার পুত্রেরা, আমার অবাধ্য। সদাপ্রভু দুষ্ক্রিয়াকারীকে তাহার দুষ্টতানুরূপ প্রতিফল দিউন।
পরে যোয়াব গৃহের মধ্যে রাজার নিকটে আসিয়া কহিলেন, যাহারা আজ আপনার প্রাণ, আপনার পুত্র কন্যাদের প্রাণ ও আপনার ভার্য্যাদের প্রাণ ও আপনার উপপত্নীদের প্রাণ রক্ষা করিয়াছে, আপনার সেই দাসগণকে আপনি আজ বিষণ্ণবদন করিলেন।
পীলাত উত্তর করিলেন, আমি কি যিহূদী? তোমারই স্বজাতীয়েরা ও প্রধান যাজকেরা আমার নিকটে তোমাকে সমর্পণ করিয়াছে; তুমি কি করিয়াছ?