Home Bibles ২ শমূয়েল 3:10 · বাংলা বাইবেল
২ শমূয়েল 3:10 · বাংলা বাইবেল

শৌলের কুল হইতে রাজ্য লইয়া দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত ইস্রায়েলের উপরে ও যিহূদার উপরে দায়ূদের সিংহাসন স্থাপনের চেষ্টা না করি।

Cross references

বিচারকগণ 20:1

পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।

১ শমূয়েল 3:20

তাহাতে দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত সমস্ত ইস্রায়েল জানিতে পাইল যে, শমূয়েল সদাপ্রভুর ভাববাদী হইবার জন্য বিশ্বাসের পাত্র হইয়াছেন।

১ শমূয়েল 15:28

তখন শমূয়েল তাঁহাকে কহিলেন, সদাপ্রভু অদ্য তোমা হইতে ইস্রায়েলের রাজ্য টানিয়া ছিঁড়িলেন, এবং তোমা হইতে উত্তম তোমার এক প্রতিবাসীকে তাহা দিলেন।

১ শমূয়েল 28:17

সদাপ্রভু আমা দ্বারা যেরূপ বলিয়াছিলেন, সেইরূপ আপনার জন্য করিলেন; ফলতঃ সদাপ্রভু তোমার হস্ত হইতে রাজ্য টানিয়া ছিঁড়িয়াছেন ও তোমার প্রতিবাসী, দায়ূদকে দিয়াছেন।

২ শমূয়েল 17:11

কিন্তু আমার পরামর্শ এই; দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত সমুদ্রতীরস্থ বালির ন্যায় অসংখ্য সমস্ত ইস্রায়েল আপনার নিকটে সংগৃহীত হউক, পরে আপনি স্বয়ং যুদ্ধে গমন করুন।

২ শমূয়েল 24:2

তখন রাজা আপন সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁহার সঙ্গে ছিলেন, তাঁহাকে আজ্ঞা করিলেন, তুমি দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত ইস্রায়েলের যাবতীয় বংশ-মধ্যে পর্য্যটন কর, তোমরা লোকদিগকে গণনা কর, আমি প্রজাগণের সংখ্যা জানিব।

১ রাজাবলি 4:25

শলোমনের সমস্ত অধিকার সময়ে দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত যিহূদা ও ইস্রায়েল প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত।

Interlinear

Choose Theme