Home Bibles ২ শমূয়েল 23:14 · বাংলা বাইবেল
২ শমূয়েল 23:14 · বাংলা বাইবেল

আর দায়ূদ দুর্গম স্থানে ছিলেন, এবং পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল বৈৎলেহমে ছিল।

Cross references

আদিপুস্তক 35:19

এইরূপে রাহেলের মৃত্যু হইল, এবং ইফ্রাথ্ অর্থাৎ বৈৎলেহমের পথের পার্শ্বে তাঁহার কবর হইল।

১ শমূয়েল 10:5

পরে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল যেখানে আছে, তুমি ঈশ্বরের সেই পর্ব্বতে উপস্থিত হইবে, তথায় নগরে পৌঁছিলে, এমন এক দল ভাববাদীর সহিত সাক্ষাৎ হইবে, যাহারা নেবল, তবল, বাঁশী ও বীণা লইয়া উচ্চস্থলী হইতে নামিয়া আসিতেছে, আর ভাবোক্তি প্রচার করিতেছে।

১ শমূয়েল 13:4

তখন সমস্ত ইস্রায়েল এই কথা শুনিল যে, শৌল পলেষ্টীয়দের সেই প্রহরী সৈন্যদলকে আঘাত করিয়াছেন, আর ইস্রায়েল পলেষ্টীয়দের নিকটে ঘৃণাস্পদ হইয়াছে। পরে লোকেরা শৌলের পশ্চাতে গিল্‌গলে সমাহূত হইল।

১ শমূয়েল 13:23

পরে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল বাহির হইয়া মিক্‌মসের গিরিপথে আসিল।

১ শমূয়েল 14:6

আর যোনাথন আপন অস্ত্রবাহক যুবককে কহিলেন, চল, আমরা ঐ দিকে অচ্ছিন্নত্বক্‌দের প্রহরিদলের নিকটে যাই; হয় ত সদাপ্রভু আমাদের অন্য কর্ম্ম করিবেন; কেননা অনেকের দ্বারা হউক বা অল্পের দ্বারা হউক, নিস্তার করিতে সদাপ্রভুর কোন প্রতিবন্ধক নাই।

১ শমূয়েল 22:1

পরে দায়ূদ তথা হইতে প্রস্থান করিয়া অদুল্লম গুহাতে পলাইয়া গেলেন; আর তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল তাহা শুনিয়া সেই স্থানে তাঁহার নিকটে নামিয়া গেল।

১ শমূয়েল 22:4

পরে তিনি তাঁহাদিগকে মোয়াব-রাজের সম্মুখে আনিলেন; আর যাবৎ দায়ূদ সেই দুর্গম স্থানে থাকিলেন, তাবৎ তাঁহারা ঐ রাজার সহিত বাস করিলেন।

১ শমূয়েল 24:22

তখন দায়ূদ শৌলের নিকটে দিব্য করিলেন। পরে শৌল বাটী চলিয়া গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা দুরাক্রম স্থানে উঠিয়া গেলেন।

২ শমূয়েল 5:17

পলেষ্টীয়েরা যখন শুনিল যে, দায়ূদ ইস্রায়েলের উপরে রাজপদে অভিষিক্ত হইয়াছেন, তখন পলেষ্টীয় সমস্ত লোক দায়ূদের অন্বেষণে উঠিয়া আসিল; দায়ূদ তাহা শুনিয়া দুর্গে নামিয়া গেলেন।

১ ইতিহাস 12:16

আর বিন্যামীনের ও যিহূদার সন্তানগণের মধ্যে কতকগুলি লোক দায়ূদের নিকটে দুর্গম স্থানে আসিয়াছিল।

Interlinear

Choose Theme