২ শমূয়েল 22:37 · বাংলা বাইবেল
তুমি আমার নীচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্ফ বিচলিত হয় নাই।
Cross references
১ শমূয়েল 2:9
তিনি আপন সাধুদিগের চরণ রক্ষা করিবেন, কিন্তু দুষ্টগণ অন্ধকারে স্তব্ধীকৃত হইবে; কেননা বলে কোন মনুষ্য জয়ী হইবে না।
গীতসংহিতা 4:1
হে আমার ধার্ম্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দেও। সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ; আমাকে দয়া কর, আমার প্রার্থনা শুন।
গীতসংহিতা 17:5
আমার পাদক্ষেপ তোমার পথে স্থির রহিয়াছে, আমার চরণ বিচলিত হয় নাই।
গীতসংহিতা 18:36
তুমি আমার নীচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্ফ বিচলিত হয় নাই।
গীতসংহিতা 94:18
যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল, তখন, হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।
গীতসংহিতা 121:3
তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না।
হিতোপদেশ 4:12
তোমার গমনকালে পাদসঞ্চার সঙ্কুচিত হইবে না, ধাবনকালে তোমার উছোট লাগিবে না।