অতএব তোমরা শীঘ্র দায়ূদের কাছে লোক পাঠাইয়া তাঁহাকে বল, আপনি প্রান্তরস্থ পারঘাটায় অদ্যকার রাত্রি যাপন করিবেন না, কোন মতে পার হইয়া যাইবেন; পাছে মহারাজ ও আপনার সঙ্গী সমস্ত লোক সংহারপ্রাপ্ত হন।
Cross references
আবার যোনাথন বালককে ডাকিয়া কহিলেন, শীঘ্র দৌড়িয়া আইস, বিলম্ব করিও না। তখন যোনাথনের সেই বালক তীরগুলি কুড়াইয়া লইয়া আপন কর্ত্তার কাছে আসিল।
তখন দায়ূদের যে সকল দাস যিরূশালেমে তাঁহার নিকটে ছিল, তাহাদিগকে তিনি কহিলেন, আইস, আমরা উঠিয়া পলায়ন করি, কেননা অবশালোম হইতে আমাদের কাহারও বাঁচিবার যো নাই; শীঘ্র করিয়া চল, নতুবা সে সত্বর আমাদের সঙ্গ ধরিয়া আমাদিগকে বিপদ্গ্রস্ত করিবে, ও খড়্গধারে নগরে আঘাত করিবে।
দেখ, যাবৎ তোমাদের নিকট হইতে আমার কাছে ঠিক সমাচার না আইসে, তাবৎ আমি প্রান্তরের পারঘাটায় থাকিয়া বিলম্ব করিব।
সে স্থানে সাদোক ও অবিয়াথর, এই দুই যাজক কি তোমার সহিত থাকিবেন না? অতএব তুমি রাজবাটীর যে কোন কথা শুনিবে, তাহা সাদোক ও অবিয়াথর যাজককে বলিবে।
তাহারা চলিয়া গেলে পর ঐ দুই জন কূপ হইতে উঠিয়া গিয়া দায়ূদ রাজাকে সংবাদ দিল; আর তাহারা দায়ূদকে কহিল, আপনারা উঠুন, শীঘ্র জল পার হইয়া যাউন, কেননা অহীথোফল আপনাদের বিরুদ্ধে অমুক মন্ত্রণা দিয়াছে।
আমি ইস্রায়েলের শান্তিপ্রিয় ও বিশ্বস্ত লোকদের এক জন, কিন্তু আপনি ইস্রায়েলের মাতৃস্থানীয় একটী নগর বিনষ্ট করিতে চেষ্টা করিতেছেন; আপনি কেন সদাপ্রভুর অধিকার গ্রাস করিবেন?
তাহারা মনে মনে না বলুক, ‘অহো! ইহাই আমাদের অভিলাষ;’ তাহারা না বলুক, ‘তাহাকে গ্রাস করিলাম’।
আমি ত্বরায় রক্ষার্থে পলায়ন করিতাম, প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম।
আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে; কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে।
তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন, আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন; সেলা ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন।
তোমার চক্ষুকে নিদ্রা যাইতে দিও না, চক্ষুর পাতাকে মুদ্রিত হইতে দিও না;
—তখন যাহারা যিহূদিয়াতে থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক;
আর এই ক্ষয়ণীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে, এবং এই মর্ত্ত্য যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে, তাহা সফল হইবে,
আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আর্ত্তস্বর করিতেছি; কেননা আমরা পরিচ্ছদ-বিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত্ত্য, তাহা জীবনের দ্বারা কবলিত হয়।