Home Bibles ২ শমূয়েল 15:18 · বাংলা বাইবেল
২ শমূয়েল 15:18 · বাংলা বাইবেল

পরে তাঁহার সকল দাস তাঁহার পার্শ্বে পার্শ্বে অগ্রসর হইল, এবং করেথীয় ও পলেথীয় সমস্ত লোক, আর গাতীয় সমস্ত লোক, তাঁহার পশ্চাতে পশ্চাতে গাৎ হইতে আগত ছয় শত লোক, রাজার সম্মুখে অগ্রসর হইল।

Cross references

১ শমূয়েল 27:3

আর দায়ূদ ও তাঁহার লোকেরা আপন আপন পরিবারের সহিত গাতে আখীশের নিকটে বাস করিলেন, বিশেষতঃ দায়ূদ ও তাঁহার দুই স্ত্রী, অর্থাৎ যিষ্রিয়েলীয়া অহীনোয়ম ও নাবলের বিধবা কর্ম্মিলীয়া অবীগল তথায় বাস করিলেন।

১ শমূয়েল 27:4

পরে দায়ূদ পলাইয়া গাতে গিয়াছেন, এই সংবাদ শৌলের কর্ণগোচর হইলে তিনি আর তাঁহার অন্বেষণ করিলেন না।

১ শমূয়েল 30:14

আমরা করেথীয়দের দক্ষিণাঞ্চলে, যিহূদার অধিকারে ও কালেবের অধিকারের দক্ষিণাঞ্চলে চড়াউ হইয়াছিলাম, আর সিক্লগ আগুনে পোড়াইয়া দিয়াছিলাম।

২ শমূয়েল 6:10

তাই দায়ূদ সদাপ্রভুর সিন্দুক দায়ূদ-নগরে আপনার কাছে আনিতে অনিচ্ছুক হইলেন, কিন্তু দায়ূদ পথের পার্শ্বস্থ গাতীয় ওবেদ-ইদোমের বাটীতে লইয়া রাখিলেন।

২ শমূয়েল 8:18

আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের [উপরে নিযুক্ত ছিলেন]; এবং দায়ূদের পুত্রগণ যাজক ছিলেন।

২ শমূয়েল 15:19

তখন রাজা গাতীয় ইত্তয়কে কহিলেন, আমাদের সঙ্গে তুমিও কেন যাইবে? তুমি ফিরিয়া গিয়া রাজার সহিত বাস কর, কেননা তুমি বিদেশী এবং নির্ব্বাসিত লোক, তুমি স্বস্থানে ফিরিয়া যাও।

২ শমূয়েল 18:2

আর দায়ূদ যোয়াবের হস্তে লোকদের তৃতীয়াংশ, ও যোয়াবের সহোদর সরূয়ার পুত্র অবীশয়ের হস্তে তৃতীয়াংশ, এবং গাতীয় ইত্তয়ের হস্তে তৃতীয়াংশ সমর্পণ করিয়া প্রেরণ করিলেন। আর রাজা লোকদিগকে কহিলেন, আমিও তোমাদের সঙ্গে যাইব।

২ শমূয়েল 20:7

তাহাতে যোয়াবের লোক জন, আর করেথীয় ও পলেথীয়গণ এবং সমস্ত বীর তাঁহার সহিত বাহির হইল; তাহারা বিখ্রির পুত্র শেবের পশ্চাতে পশ্চাতে তাড়া করিবার জন্য যিরূশালেম হইতে প্রস্থান করিল।

২ শমূয়েল 20:23

ঐ সময়ে যোয়াব ইস্রায়েলের সমস্ত সেনার অধ্যক্ষ ছিলেন; এবং যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের অধ্যক্ষ ছিলেন;

১ রাজাবলি 1:38

তখন সাদোক যাজক, নাথন ভাববাদী, যিহোয়াদার পুত্র বনায়, এবং করেথীয় ও পলেথীয়গণ গিয়া দায়ূদ রাজার অশ্বতরে শলোমনকে আরোহণ করাইয়া গীহোনে লইয়া গেলেন।

১ ইতিহাস 18:17

আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের উপরে নিযুক্ত ছিলেন; এবং দায়ূদের পুত্রগণ রাজার প্রধান সভাসদ ছিলেন।

Interlinear

Choose Theme