তখন সাদোক যাজক, নাথন ভাববাদী, যিহোয়াদার পুত্র বনায়, এবং করেথীয় ও পলেথীয়গণ গিয়া দায়ূদ রাজার অশ্বতরে শলোমনকে আরোহণ করাইয়া গীহোনে লইয়া গেলেন।
Cross references
আমরা করেথীয়দের দক্ষিণাঞ্চলে, যিহূদার অধিকারে ও কালেবের অধিকারের দক্ষিণাঞ্চলে চড়াউ হইয়াছিলাম, আর সিক্লগ আগুনে পোড়াইয়া দিয়াছিলাম।
আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের [উপরে নিযুক্ত ছিলেন]; এবং দায়ূদের পুত্রগণ যাজক ছিলেন।
পরে তাঁহার সকল দাস তাঁহার পার্শ্বে পার্শ্বে অগ্রসর হইল, এবং করেথীয় ও পলেথীয় সমস্ত লোক, আর গাতীয় সমস্ত লোক, তাঁহার পশ্চাতে পশ্চাতে গাৎ হইতে আগত ছয় শত লোক, রাজার সম্মুখে অগ্রসর হইল।
যোয়াব উত্তর করিলেন, গ্রাস করা কিম্বা বিনাশ করা আমা হইতে দূরে থাকুক, দূরে থাকুক।
কিন্তু সাদোক যাজক, যিহোয়াদার পুত্র বনায়, নাথন ভাববাদী, শিমিয়ি, রেয়ি ও দায়ূদের বীরগণ আদোনিয়ের পক্ষে হন নাই।
কিন্তু আপনার দাস যে আমি, আমাকে ও সাদোক যাজককে এবং যিহোয়াদার পুত্র বনায়কে ও আপনার দাস শলোমনকে সে নিমন্ত্রণ করে নাই।
রাজা তাঁহাদিগকে কহিলেন, তোমরা আপন প্রভুর দাসগণকে সঙ্গে লইয়া আমার পুত্র শলোমনকে আমার নিজের অশ্বতরে আরোহন করাইয়া গীহোনে নামিয়া যাও।
আর রাজা তাঁহার পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং অবিয়াথরের পদ রাজা সাদোক যাজককে দিলেন।
আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের উপরে নিযুক্ত ছিলেন; এবং দায়ূদের পুত্রগণ রাজার প্রধান সভাসদ ছিলেন।
ধিক্ সমুদ্রের উপকূল-নিবাসিগণকে, করেথীয়গণের জাতিকে! হে কনান, পলেষ্টীয়দের দেশ, সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ; আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে, তোমাতে আর কেহ বসতি করিবে না।
হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর; হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর। দেখ, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন; তিনি ধর্ম্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দ্দভে উপবিষ্ট, গর্দ্দভীর শাবকে উপবিষ্ট।