তুমি এক বার ছল করিয়া শোকান্বিতা হও, এবং শোকসূচক বস্ত্র পরিধান কর; গাত্রে তৈলমর্দ্দন করিও না, কিন্তু মৃতের জন্য বহুকাল শোককারিণী স্ত্রীর ন্যায় হও;
Cross references
পরে সে উঠিয়া চলিয়া গেল, এবং সেই আবরণ ত্যাগ করিয়া আপনার বৈধব্য বস্ত্র পরিধান করিল।
অতএব তুমি এখন স্নান কর, তৈল মর্দ্দন কর, তোমার পরিচ্ছদ পরিধান কর, এবং সেই খামারে নামিয়া যাও; কিন্তু সেই ব্যক্তি ভোজন পান সমাপ্ত না করিলে তাঁহাকে আপনার পরিচয় দিও না।
আর ঊরিয়ের স্ত্রী আপন স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পাইয়া স্বামীর জন্য শোক করিল।
তখন দায়ূদ ভূমি হইতে উঠিয়া স্নান, তৈলমর্দ্দন ও বস্ত্র পরিবর্ত্তন করিলেন, এবং সদাপ্রভুর গৃহে প্রবেশ করিয়া প্রণিপাত করিলেন; পরে আপন গৃহে আসিয়া আজ্ঞা করিলে তাহারা তাঁহার সম্মুখে খাদ্য দ্রব্য রাখিল; আর তিনি ভোজন করিলেন।
কারণ বৈৎলেহম, ঐটম, তকোয়,
পরে তাহারা প্রত্যূষে উঠিয়া তকোয় প্রান্তরে যাত্রা করিল; তাহাদের যাত্রাকালে যিহোশাফট দাঁড়াইয়া কহিলেন, হে যিহূদা, হে যিরূশালেম-নিবাসিগণ, আমার কথা শুন; তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস কর, তাহাতে সুস্থির হইবে; তাঁহার ভাববাদিগণে বিশ্বাস কর, তাহাতে কৃতকার্য্য হইবে।
তাহাদের নিকটে তকোয়ীয়েরা মেরামৎ করিল, কিন্তু তাহাদের প্রধানবর্গ আপনাদের প্রভুর কর্ম্মে ঘাড় পাতিল না।
তাহার পরে তকোয়ীয়েরা বহির্বর্ত্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
আর মর্ত্ত্যের চিত্তানন্দ-জনক দ্রাক্ষারস, মুখের প্রফুল্লতা-জনক তৈল, ও মর্ত্ত্যের চিত্তবল-সাধক ভক্ষ্য উৎপন্ন করেন।
তোমার বস্ত্র সর্ব্বদা শুক্লবর্ণ থাকুক, তোমার মস্তকে তৈলের অভাব না হউক।
হে বিন্যামীন-সন্তানগণ, তোমরা যিরূশালেমের মধ্য হইতে পলায়ন কর, তকোয় নগরে তূরী বাজাও, বৈৎ-হক্কেরমে ধ্বজা তুল, কেননা উত্তর দিক্ হইতে অমঙ্গল ও মহাধ্বংস উকি মারিতেছে।
আমোষের বাক্য। তিনি তকোয়স্থ গোপালকদের মধ্যবর্ত্তী ছিলেন; তিনি যিহূদা-রাজ উষিয়ের কালে এবং যোয়াশের পুত্র ইস্রায়েল-রাজ যারবিয়ামের কালে, ভূমিকম্পের দুই বৎসর পূর্ব্বে, ইস্রায়েলের সম্বন্ধে এই সকল দর্শন পান।
কিন্তু তুমি যখন উপবাস কর, তখন মাথায় তৈল মাখিও, এবং মুখ ধুইও;