Cross references
এইরূপে রাহেলের মৃত্যু হইল, এবং ইফ্রাথ্ অর্থাৎ বৈৎলেহমের পথের পার্শ্বে তাঁহার কবর হইল।
পরে তিনি তাহাদিগকে আঘাত করিলেন, কটিদেশের উপরে জঙ্ঘায় মহা আঘাত করিলেন; আর নামিয়া গিয়া ঐটম শৈলের ফাটালে বাস করিলেন।
দায়ূদ বৈৎলেহম-যিহূদা-নিবাসী সেই ইফ্রাথীয় পুরুষের পুত্র, যাঁহার নাম যিশয়; সেই ব্যক্তির আটটী পুত্র, আর শৌলের সময়ে তিনি বৃদ্ধ, মনুষ্যদের মধ্যে গতবয়স্ক হইয়াছিলেন।
তুমি এক বার ছল করিয়া শোকান্বিতা হও, এবং শোকসূচক বস্ত্র পরিধান কর; গাত্রে তৈলমর্দ্দন করিও না, কিন্তু মৃতের জন্য বহুকাল শোককারিণী স্ত্রীর ন্যায় হও;
আর এই সকল ঐটমের পিতার সন্তান—যিষ্রিয়েল, যিশ্মা, যিদ্বশ; তাঁহাদের ভগিনীর নাম হৎসলিল-পোনী।
আর তাহাদের গ্রাম ঐটম, ঐন, রিম্মোণ, তোখেন ও আশন, পাঁচ নগর;
পরে তাহারা প্রত্যূষে উঠিয়া তকোয় প্রান্তরে যাত্রা করিল; তাহাদের যাত্রাকালে যিহোশাফট দাঁড়াইয়া কহিলেন, হে যিহূদা, হে যিরূশালেম-নিবাসিগণ, আমার কথা শুন; তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস কর, তাহাতে সুস্থির হইবে; তাঁহার ভাববাদিগণে বিশ্বাস কর, তাহাতে কৃতকার্য্য হইবে।
তাহাদের নিকটে তকোয়ীয়েরা মেরামৎ করিল, কিন্তু তাহাদের প্রধানবর্গ আপনাদের প্রভুর কর্ম্মে ঘাড় পাতিল না।
তাহার পরে তকোয়ীয়েরা বহির্বর্ত্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
হে বিন্যামীন-সন্তানগণ, তোমরা যিরূশালেমের মধ্য হইতে পলায়ন কর, তকোয় নগরে তূরী বাজাও, বৈৎ-হক্কেরমে ধ্বজা তুল, কেননা উত্তর দিক্ হইতে অমঙ্গল ও মহাধ্বংস উকি মারিতেছে।
আমোষের বাক্য। তিনি তকোয়স্থ গোপালকদের মধ্যবর্ত্তী ছিলেন; তিনি যিহূদা-রাজ উষিয়ের কালে এবং যোয়াশের পুত্র ইস্রায়েল-রাজ যারবিয়ামের কালে, ভূমিকম্পের দুই বৎসর পূর্ব্বে, ইস্রায়েলের সম্বন্ধে এই সকল দর্শন পান।
তাঁহারা তাঁহাকে বলিলেন, যিহূদিয়ার বৈৎলেহমে, কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে,