Home Bibles ২ শমূয়েল 13:32 · বাংলা বাইবেল
২ শমূয়েল 13:32 · বাংলা বাইবেল

তখন দায়ূদের ভ্রাতা শিমিয়ের পুত্র যোনাদব কহিল, আমার প্রভু মনে করিবেন না যে, সমস্ত রাজকুমার হত হইয়াছে; কেবল অম্নোন মরিয়াছে, কেননা যে দিন সে অবশালোমের সহোদরা তামরকে মানভ্রষ্ট করিয়াছে, সেই দিন হইতে অবশালোম কর্ত্তৃক ইহা স্থির হইয়াছিল।

Cross references

আদিপুস্তক 27:41

যাকোব আপন পিতা হইতে আশীর্ব্বাদ পাইয়াছিলেন বলিয়া এষৌ যাকোবকে দ্বেষ করিতে লাগিলেন। আর এষৌ মনে মনে কহিলেন, আমার পিতৃশোকের কাল প্রায় উপস্থিত, তৎপরে আমার ভাই যাকোবকে বধ করিব।

১ শমূয়েল 16:9

পরে যিশয় শম্মকে তাঁহার সম্মুখ দিয়া গমন করাইলেন; তিনি কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই।

২ শমূয়েল 13:3

কিন্তু দায়ূদের ভ্রাতা শিমিয়ের পুত্র যোনাদব নামে অম্মোনের এক বন্ধু ছিল; সেই যোনাদব অতিশয় চতুর ছিল।

গীতসংহিতা 7:14

দেখ, সে অধর্ম্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণগর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে।

হিতোপদেশ 24:11

তাহাদিগকে উদ্ধার কর, যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বধস্থানে যাইতেছে, আহা! তাহাদিগকে রক্ষা কর।

Interlinear

Choose Theme