Home Bibles ২ শমূয়েল 13:31 · বাংলা বাইবেল
২ শমূয়েল 13:31 · বাংলা বাইবেল

তখন রাজা উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িয়া ভূমিতে লম্বমান হইয়া পড়িলেন, এবং তাঁহার দাসেরা সকলে আপন আপন বস্ত্র ছিঁড়িয়া তাঁহার নিকটে দাঁড়াইয়া রহিল।

Cross references

আদিপুস্তক 37:29

পরে রূবেণ গর্ত্তের নিকটে ফিরিয়া গেল, আর দেখ, যোষেফ সেখানে নাই; তখন সে আপন বস্ত্র চিরিল, আর ভ্রাতাদের নিকটে ফিরিয়া আসিয়া কহিল,

আদিপুস্তক 37:34

তখন যাকোব আপন বস্ত্র চিরিয়া কটিদেশে চট পরিধান করিয়া পুত্রের জন্য অনেক দিন পর্য্যন্ত শোক করিলেন।

যিহোশূয় 7:6

তখন যিহোশূয় ও ইস্রায়েলের প্রাচীনবর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে অধোমুখ হইয়া সন্ধ্যা পর্য্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন, এবং আপন আপন মস্তকে ধূলা ছড়াইলেন।

২ শমূয়েল 1:11

তখন দায়ূদ আপন বস্ত্র ধরিয়া ছিঁড়িলেন, এবং তাঁহার সঙ্গীরাও সকলে তদ্রূপ করিল, আর শৌল, তাঁহার পুত্র যোনাথন,

২ শমূয়েল 3:31

পরে দায়ূদ যোয়াবকে ও তাঁহার সঙ্গী সকল লোককে কহিলেন, তোমরা আপন আপন বস্ত্র ছিঁড়িয়া চট পরিধান কর, এবং শোক করিতে করিতে অব্‌নেরের অগ্রে অগ্রে চল। আর দায়ূদ রাজাও শবাধারের পশ্চাতে পশ্চাতে চলিলেন।

২ শমূয়েল 12:16

পরে দায়ূদ বালকটীর জন্য ঈশ্বরের কাছে বিনতি করিলেন; আর দায়ূদ উপবাস করিলেন, ভিতরে প্রবেশ করিয়া সমস্ত রাত্রি ভূমিতে পড়িয়া রহিলেন।

ইয়োব 1:20

তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন,

Interlinear

Choose Theme