Home Bibles ২ শমূয়েল 10:16 · বাংলা বাইবেল
২ শমূয়েল 10:16 · বাংলা বাইবেল

আর হদরেষর লোক পাঠাইয়া [ফরাৎ] নদীর পারস্থ অরামীয়দিগকে বাহির করিয়া আনিলেন; তাহারা হেলমে আসিল; হদরেষরের দলের সেনাপতি শোবক তাহাদের অগ্রণী ছিলেন।

Cross references

২ শমূয়েল 8:3

আর যে সময়ে সোবার রাজা রহোবের পুত্র হদদেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্ত্তৃত্ব পুনরায় স্থাপন করিতে যান, তৎকালে দায়ূদ তাঁহাকে আঘাত করেন।

১ ইতিহাস 18:3

আর যে সময়ে সোবার রাজা হদরেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্ত্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময়ে দায়ূদ হমাতে তাঁহাকে আঘাত করেন।

১ ইতিহাস 18:5

আর দম্মেশকের অরামীয়েরা সোবার হদরেষর রাজার সাহায্য করিতে আসিলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ সহস্র জনকে আঘাত করিলেন।

১ ইতিহাস 19:16

অরামীয়েরা যখন দেখিতে পাইল যে, তাহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছে, তখন দূত পাঠাইয়া [ফরাৎ] নদীর ওপারস্থ অরামীয়দিগকে বাহির করিয়া আনিল; হদরেষরের দলের সেনাপতি শোফক তাহাদের অগ্রণী ছিলেন।

Interlinear

Choose Theme