Home Bibles ১ ইতিহাস 18:5 · বাংলা বাইবেল
১ ইতিহাস 18:5 · বাংলা বাইবেল

আর দম্মেশকের অরামীয়েরা সোবার হদরেষর রাজার সাহায্য করিতে আসিলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ সহস্র জনকে আঘাত করিলেন।

Cross references

১ শমূয়েল 14:47

ইস্রায়েলের উপর রাজত্ব গ্রহণ করিবার পর শৌল সকল দিকে সমস্ত শত্রুর সহিত, মোয়াবের, অম্মোন-সন্তানগণের, ইদোমের, সোবার রাজগণের ও পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন; তিনি যে কোন দিকে ফিরিতেন, ব্যতিব্যস্ত করিয়া তুলিতেন।

২ শমূয়েল 8:5

পরে দম্মেশকের অরামীয়েরা সোবার হদদেষর রাজার সাহায্য করিতে আসিলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ সহস্র জনকে আঘাত করিলেন।

১ রাজাবলি 11:23

ঈশ্বর শলোমনের আর এক জন বিপক্ষ উৎপন্ন করিলেন; তিনি ইলিয়াদার পুত্র রষোণ; সেই ব্যক্তি সোবার রাজা হদদেষর নামক আপন প্রভুর নিকট হইতে পলায়ন করিয়াছিলেন।

১ ইতিহাস 18:3

আর যে সময়ে সোবার রাজা হদরেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্ত্তৃত্ব স্থাপন করিতে যান, সেই সময়ে দায়ূদ হমাতে তাঁহাকে আঘাত করেন।

১ ইতিহাস 19:6

অম্মোন-সন্তানগণ যখন দেখিতে পাইল যে, তাহারা দায়ূদের কাছে আপনাদিগকে ঘৃণার পাত্র করিয়াছে, তখন হানূন ও অম্মোন-সন্তানগণ অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা হইতে রথ ও অশ্বারোহীদিগকে বেতন দিয়া আনিবার জন্য এক সহস্র তালন্ত রৌপ্য পাঠাইল।

গীতসংহিতা 60:2

তুমি দেশ কম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ; দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে।

যিশাইয় 8:9

হে জাতিগণ, কোলাহল কর, কিন্তু তোমরা ভগ্ন হইবে; হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত কর; খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে, খড়্‌গ বাঁধ, কিন্তু তোমরা ভগ্ন হইবে,

Interlinear

Choose Theme