Home Bibles ☰ Books ২ শমূয়েল 1:27 · বাংলা বাইবেল
২ শমূয়েল 1:27 · বাংলা বাইবেল

হায়! বীরগণ নিপতিত হইলেন, যুদ্ধের অস্ত্র সকল বিনষ্ট হইল।

Cross references

২ শমূয়েল 1:19

হে ইস্রায়েল, তোমার উচ্চস্থলীতে তব তেজ নিহত হইল! হায়! বীরগণ নিপতিত হইলেন।

২ শমূয়েল 1:25

হায়! সংগ্রামের মধ্যে বীরগণ পতিত হইলেন। যোনাথন তব উচ্চস্থলিতে হত হইলেন।

২ রাজাবলি 2:12

আর ইলীশায় তাহা দেখিলেন, এবং উচ্চৈঃস্বরে বলিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, হে ইস্রায়েলের রথসমূহ ও তাহার অশ্বারোহিগণ। পরে তিনি তাঁহাকে আর দেখিতে পাইলেন না; তখন আপন বস্ত্র ধরিয়া ছিঁড়িয়া দুই খানা করিলেন।

২ রাজাবলি 13:14

ইলীশায় পীড়িত হইলেন, সেই পীড়াতেই তাঁহার মৃত্যু হয়; আর ইস্রায়েল-রাজ যোয়াশ তাঁহার নিকটে গিয়া তাঁহার মুখের উপরে [হেঁট হইয়া] রোদন করিয়া কহিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইস্রায়েলের রথসমূহ ও অশ্বারোহিগণ।

গীতসংহিতা 46:9

তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন; তিনি ধনু ভগ্ন করেন, বড়শা খণ্ড খণ্ড করেন, তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন।

ইজেকিয়েল 39:9

তখন ইস্রায়েলের সকল নগর-নিবাসী লোকেরা বাহিরে যাইবে, এবং ঢাল ও ফলক, ধনু ও বাণ, এবং যষ্টি ও শূল, এই সকল অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে ও দাহ করিবে; তাহারা সাত বৎসর পর্য্যন্ত সেই সকল লইয়া অগ্নি জ্বালাইবে।

Interlinear

Choose Theme