Home Bibles ☰ Books ২ রাজাবলি 21:26 · বাংলা বাইবেল
২ রাজাবলি 21:26 · বাংলা বাইবেল

তিনি উষের উদ্যানস্থিত নিজ কবরে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র যোশিয় তাঁহার পদে রাজা হইলেন।

Cross references

১ রাজাবলি 13:5

আর ঈশ্বরের লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা যে চিহ্ন নিরূপণ করিয়াছিলেন, তদনুসারে বেদি ফাটিয়া গেল, এবং বেদি হইতে ভস্ম পড়িয়া গেল।

২ রাজাবলি 21:18

পরে মনঃশি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং আপন বাটীর উদ্যানে, উষের উদ্যানে কবরপ্রাপ্ত হইলেন; আর তাঁহার পুত্র আমোন তাঁহার পদে রাজা হইলেন।

২ রাজাবলি 22:1

যোশিয় আট বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং একত্রিশ বৎসর কাল যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম যিদীদা, তিনি বস্কতীয় আদায়ার কন্যা।

১ ইতিহাস 3:14

তাঁহার পুত্র আহস; তাঁহার পুত্র হিষ্কিয়; তাঁহার পুত্র মনঃশি; তাঁহার পুত্র আমোন; তাঁহার পুত্র যোশিয়।

সফনিয় 1:1

সদাপ্রভুর এই বাক্য আমোনের পুত্র যিহূদা-রাজ যোশিয়ের সময়ে সফনিয়ের নিকটে উপস্থিত হইল। ইনি কূশির পুত্র, কূশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র।

মথি 1:10

হিষ্কিয়ের পুত্র মনঃশি; মনঃশির পুত্র আমোন; আমোনের পুত্র যোশিয়;

Interlinear

Choose Theme