Home Bibles ☰ Books মথি 1:10 · বাংলা বাইবেল
মথি 1:10 · বাংলা বাইবেল

হিষ্কিয়ের পুত্র মনঃশি; মনঃশির পুত্র আমোন; আমোনের পুত্র যোশিয়;

Cross references

১ রাজাবলি 13:2

আর সেই ব্যক্তি বেদির বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করিলেন, হে বেদি, হে বেদি, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, দায়ূদ-কুলে যোশিয় নামে একটী বালকের জন্ম হইবে; উচ্চস্থলীসমূহের যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন, ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে।

২ রাজাবলি 20:21

পরে হিষ্কিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং তাঁহার পুত্র মনঃশি তাঁহার পদে রাজা হইলেন।

২ রাজাবলি 24:3

বাস্তবিক সদাপ্রভুরই আজ্ঞানুসারে যিহূদার প্রতি এইরূপ ঘটিল, যেন তাহারা তাঁহার সম্মুখ হইতে দূরীকৃত হয়; ইহার কারণ মনঃশির পাপ সকল,

১ ইতিহাস 3:13

তাঁহার পুত্র যোথম;

২ ইতিহাস 32:33

পরে হিষ্কিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; আর লোকেরা দায়ূদ-সন্তানগণের কবরস্থানের ঊর্দ্ধগামী পথে তাঁহাকে কবর দিল, এবং তাঁহার মরণকালে সমস্ত যিহূদা ও যিরূশালেম-নিবাসীরা তাঁহার সম্মান করিল। পরে তাঁহার পুত্র মনঃশি তাঁহার পদে রাজা হইলেন।

যিরমিয় 1:2

আমোনের পুত্র যিহূদা-রাজ যোশিয়ের সময়ে, তাঁহার রাজত্বের ত্রয়োদশ বৎসরে, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল।

Interlinear

Choose Theme