Home Bibles ২ রাজাবলি 19:24 · বাংলা বাইবেল
২ রাজাবলি 19:24 · বাংলা বাইবেল

আমি তাহা খনন করিয়া অসাধারণ জল পান করিয়াছি, আমি আপন পদতল দ্বারা মিসরের সমস্ত খাল শুষ্ক করিব।

Cross references

যাত্রাপুস্তক 15:9

শত্রু বলিয়াছিল, আমি পশ্চাৎ ধাবিত হইব, উহাদের সঙ্গ ধরিব, লুট বিভাগ করিয়া লইব; উহাদিগেতে আমার অভিলাষ পূর্ণ হইবে; আমি খড়গ নিষ্কোষ করিব, আমার হস্ত উহাদিগকে বিনাশ করিবে।

২ শমূয়েল 17:13

আর যদি তিনি কোন নগরে প্রস্থান করেন, তবে সমস্ত ইস্রায়েল সেই নগরে রজ্জু বাঁধিবে, আর আমরা স্রোত পর্য্যন্ত তাহা টানিয়া লইয়া যাইব, শেষে সেখানে একখানি পাথর কুচিও আর পাওয়া যাইবে না।

১ রাজাবলি 20:10

তখন তিনি তাঁহার কাছে লোক পাঠাইয়া কহিলেন, শমরিয়ার ধূলি যদি আমার পশ্চাদগামী সমস্ত লোকের মুষ্টিপূরণে কুলায়, তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।

যিশাইয় 19:6

তাহার স্রোত সকলে দুর্গন্ধ হইবে, মিসরের খাল সকল ছোট হইয়া চড়া পড়িবে; নল ও খাগ্‌ড়া ম্লান হইবে।

দানিয়েল 4:30

রাজা এই কথা কহিলেন, এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্ম্মাণ করিয়াছি?

Interlinear

Choose Theme