Home Bibles ☰ Books ২ রাজাবলি 16:20 · বাংলা বাইবেল
২ রাজাবলি 16:20 · বাংলা বাইবেল

পরে আহস আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর আপন পিতৃলোকদের সহিত দায়ূদ-নগরে কবরপ্রাপ্ত হইলেন; এবং তাঁহার পুত্র হিষ্কিয় তাঁহার পদে রাজা হইলেন।

Cross references

১ রাজাবলি 2:10

পরে দায়ূদ আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত এবং দায়ূদ-নগরে কবরপ্রাপ্ত হইলেন।

২ রাজাবলি 8:24

পরে যোরাম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং দায়ূদ-নগরে আপন পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইলেন; আর তাঁহার পুত্র অহসিয় তাঁহার পদে রাজা হইলেন।

২ রাজাবলি 18:1

এলার পুত্র ইস্রায়েল-রাজ হোশেয়ের তৃতীয় বৎসরে যিহূদা-রাজ আহসের পুত্র হিষ্কিয় রাজত্ব করিতে আরম্ভ করেন।

২ রাজাবলি 21:18

পরে মনঃশি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং আপন বাটীর উদ্যানে, উষের উদ্যানে কবরপ্রাপ্ত হইলেন; আর তাঁহার পুত্র আমোন তাঁহার পদে রাজা হইলেন।

২ রাজাবলি 21:26

তিনি উষের উদ্যানস্থিত নিজ কবরে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র যোশিয় তাঁহার পদে রাজা হইলেন।

১ ইতিহাস 3:13

তাঁহার পুত্র যোথম;

২ ইতিহাস 28:27

পরে আহস আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, আর লোকেরা তাঁহাকে নগরে অর্থাৎ যিরূশালেমে কবর দিল, ইস্রায়েল-রাজগণের কবরে লইয়া যায় নাই; পরে তাঁহার পুত্র হিষ্কিয় তাঁহার পদে রাজা হইলেন।

যিশাইয় 1:1

আমোসের পুত্র যিশাইয়ের দর্শন; যাহা তিনি যিহূদা-রাজ ঊষিয়, যোথম, আহস, ও হিষ্কিয়ের সময়ে যিহূদার ও যিরূশালেমের বিষয়ে দেখিতে পান।

হোশেয় 1:1

যিহূদা-রাজ উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে, এবং যোয়াশের পুত্র ইস্রায়েল-রাজ যারবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের নিকটে উপস্থিত হইল।

মীখা 1:1

যিহূদা-রাজ যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে সদাপ্রভুর এই বাক্য মোরেষ্টীয় মীখার কাছে উপস্থিত হইল; তিনি শমরিয়া ও যিরূশালেমের বিষয় এই দর্শন পাইলেন।

মথি 1:9

উষিয়ের পুত্র যোথম; যোথমের পুত্র আহস; আহসের পুত্র হিষ্কিয়;

Interlinear

Choose Theme