Home Bibles ২ রাজাবলি 12:7 · বাংলা বাইবেল
২ রাজাবলি 12:7 · বাংলা বাইবেল

তাহাতে যিহোয়াশ রাজা যিহোয়াদা যাজককে ও অন্য যাজকদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা গৃহের ভগ্ন স্থানগুলি কেন সারিতেছ না? অতএব এখন তোমার পরিচিত লোকদের নিকট হইতে আর টাকা লইও না, কিন্তু তাহা গৃহের ভগ্ন স্থানের জন্য দিও।

Cross references

২ রাজাবলি 11:4

পরে সপ্তম বৎসরে যিহোয়াদা লোক প্রেরণ করিয়া রক্ষক ও ধাবক সৈন্যের শতপতিদিগকে ডাকাইয়া আপনার নিকটে সদাপ্রভুর গৃহে আনিলেন, এবং তাহাদের সহিত নিয়ম করিয়া সদাপ্রভুর গৃহে তাহাদিগকে শপথ করাইয়া রাজপুত্রকে দেখাইলেন।

২ রাজাবলি 12:2

আর যতদিন যিহোয়াদা যাজক যিহোয়াশকে উপদেশ দিতেন, ততদিন তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন।

১ ইতিহাস 21:3

তখন যোয়াব কহিলেন, এখন যত লোক আছে, সদাপ্রভু তাহার শত গুণ অধিক আপন প্রজার বৃদ্ধি করুন; কিন্তু হে আমার প্রভু মহারাজ, তাহারা সকলে কি আমার প্রভুর দাস নহে? আমার প্রভু এ চেষ্টা কেন করিতেছেন? আপনি ইস্রায়েলের দোষের কারণ কেন হইবেন?

২ ইতিহাস 23:1

পরে সপ্তম বৎসরে যিহোয়াদা আপনাকে বলবান করিয়া শতপতিদিগকে—যিহোরামের পুত্র অসরিয়কে, যিহোহাননের পুত্র ইশ্মায়েলকে, ওবেদের পুত্র অসরিয়কে, অদায়ার পুত্র মাসেয়কে, ও সিখ্রির পুত্র ইলীশাফটকে—লইয়া আপনার সহিত নিয়মে বদ্ধ করিলেন।

২ ইতিহাস 24:5

তাহাতে তিনি যাজকদিগকে ও লেবীয়দিগকে একত্র করিয়া কহিলেন, তোমরা যিহূদার নগরে নগরে গমন কর, এবং বৎসর বৎসর আপন ঈশ্বরের গৃহ মেরামৎ করিবার জন্য সমস্ত ইস্রায়েলের নিকট হইতে রৌপ্য সংগ্রহ কর; এই কার্য্য শীঘ্রই কর। কিন্তু লেবীয়েরা তাহা শীঘ্র করিল না।

২ ইতিহাস 24:16

লোকেরা দায়ূদ-নগরে রাজগণের সহিত তাঁহার কবর দিল, কেননা তিনি ইস্রায়েলের মধ্যে, এবং ঈশ্বরের ও তাঁহার গৃহের বিষয়ে সাধুকার্য্য, করিয়াছিলেন।

হাগ্গয় 1:2

তিনি কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই লোকেরা বলিতেছে, সময়, সদাপ্রভুর গৃহ নির্ম্মাণের সময়, উপস্থিত হয় নাই।

Interlinear

Choose Theme