Home Bibles ২ রাজাবলি 12:2 · বাংলা বাইবেল
২ রাজাবলি 12:2 · বাংলা বাইবেল

আর যতদিন যিহোয়াদা যাজক যিহোয়াশকে উপদেশ দিতেন, ততদিন তিনি সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন।

Cross references

২ রাজাবলি 12:7

তাহাতে যিহোয়াশ রাজা যিহোয়াদা যাজককে ও অন্য যাজকদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা গৃহের ভগ্ন স্থানগুলি কেন সারিতেছ না? অতএব এখন তোমার পরিচিত লোকদের নিকট হইতে আর টাকা লইও না, কিন্তু তাহা গৃহের ভগ্ন স্থানের জন্য দিও।

২ রাজাবলি 14:3

সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, অমৎসিয় তাহা করিতেন, তথাপি আপন পিতৃপুরুষ দায়ূদের ন্যায় করিতেন না; তিনি আপন পিতা যোয়াশের সমস্ত কার্য্যানুসারে কার্য্য করিতেন।

২ ইতিহাস 24:2

যিহোয়াদা যাজকের সমস্ত জীবনকালে যোয়াশ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা নায্য, তাহাই করিতেন।

২ ইতিহাস 24:17

যিহোয়াদার মৃত্যুর পরে যিহূদার অধ্যক্ষগণ আসিয়া রাজার কাছে প্রাণিপাত করিল; তখন রাজা তাহাদেরই কথায় কর্ণপাত করিতে লাগিলেন।

২ ইতিহাস 25:2

অমৎসিয় সদাপ্রভুর সাক্ষাতে যাহা নায্য তাহা করিতেন বটে, কিন্তু একাগ্রচিত্তে করিতেন না।

২ ইতিহাস 26:4

উষিয় আপন পিতা অমৎসিয়ের সমস্ত কার্য্যানুসারে সদাপ্রভুর সাক্ষাতে যাহা নায্য তাহা করিতেন।

Interlinear

Choose Theme