Home Bibles ২ ইতিহাস 6:9 · বাংলা বাইবেল
২ ইতিহাস 6:9 · বাংলা বাইবেল

তথাপি তুমি সেই গৃহ নির্ম্মাণ করিবে না, কিন্তু তোমার কটি হইতে উৎপন্ন পুত্রই আমার নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিবে।

Cross references

২ শমূয়েল 7:12

তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তুমি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, যে তোমার ঔরসে জন্মিবে তাহাকে স্থাপন করিব, এবং তাহার রাজ্য সুস্থির করিব।

১ ইতিহাস 17:4

তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার জন্য বসতি-গৃহ নির্ম্মাণ করিবে না।

১ ইতিহাস 17:11

আর তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তোমাকে আপন পিতৃলোকদের নিকটে যাইতে হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, তোমার পুত্রগণের মধ্যে এক জনকে, স্থাপন করিব; এবং তাহার রাজ্য স্থির করিব।

১ ইতিহাস 28:3

কিন্তু ঈশ্বর আমাকে কহিলেন, তুমি আমার নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিবে না, কেননা তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ।

Interlinear

Choose Theme