কিন্তু ঈশ্বর আমাকে কহিলেন, তুমি আমার নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিবে না, কেননা তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ।
Cross references
তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্ম্মাণ করিবে?
আপনি জানেন, আমার পিতা দায়ূদ তাঁহার চারিদিকে যুদ্ধ প্রযুক্ত আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিতে পারেন নাই; কিন্তু শেষে সদাপ্রভু সে সমস্ত তাঁহার পদতলস্থ করিলেন।
তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার জন্য বসতি-গৃহ নির্ম্মাণ করিবে না।
কিন্তু সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি অনেক রক্তপাত করিয়াছ ও বড় বড় যুদ্ধ করিয়াছ; তুমি আমার নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিবে না; কেননা আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ঢালিয়াছ।
কিন্তু সদাপ্রভু আমার পিতা দায়ূদকে কহিলেন, আমার নামের উদ্দেশে এক গৃহ নির্ম্মাণ করিতে তোমার মনোরথ হইয়াছে; তোমার এইরূপ মনোরথ করা ভালই বটে।
তথাপি তুমি সেই গৃহ নির্ম্মাণ করিবে না, কিন্তু তোমার কটি হইতে উৎপন্ন পুত্রই আমার নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিবে।