Home Bibles ২ ইতিহাস 33:20 · বাংলা বাইবেল
২ ইতিহাস 33:20 · বাংলা বাইবেল

পরে মনঃশি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; আর লোকেরা তাঁহার বাটীতে তাঁহাকে কবর দিল, এবং তাঁহার পুত্র আমোন তাঁহার পদে রাজা হইলেন।

Cross references

২ রাজাবলি 21:18

পরে মনঃশি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং আপন বাটীর উদ্যানে, উষের উদ্যানে কবরপ্রাপ্ত হইলেন; আর তাঁহার পুত্র আমোন তাঁহার পদে রাজা হইলেন।

১ ইতিহাস 3:14

তাঁহার পুত্র আহস; তাঁহার পুত্র হিষ্কিয়; তাঁহার পুত্র মনঃশি; তাঁহার পুত্র আমোন; তাঁহার পুত্র যোশিয়।

২ ইতিহাস 21:20

তিনি বত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে আট বৎসরকাল রাজত্ব করেন; তিনি চলিয়া গেলেন, কেহ শোক করিল না। আর লোকেরা দায়ূদ-নগরে তাঁহাকে কবর দিল, কিন্তু রাজাদের কবরস্থানে দিল না।

২ ইতিহাস 32:33

পরে হিষ্কিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; আর লোকেরা দায়ূদ-সন্তানগণের কবরস্থানের ঊর্দ্ধগামী পথে তাঁহাকে কবর দিল, এবং তাঁহার মরণকালে সমস্ত যিহূদা ও যিরূশালেম-নিবাসীরা তাঁহার সম্মান করিল। পরে তাঁহার পুত্র মনঃশি তাঁহার পদে রাজা হইলেন।

২ ইতিহাস 33:21

আমোন বাইশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন; এবং যিরূশালেমে দুই বৎসরকাল রাজত্ব করেন।

মথি 1:10

হিষ্কিয়ের পুত্র মনঃশি; মনঃশির পুত্র আমোন; আমোনের পুত্র যোশিয়;

Interlinear

Choose Theme