এই হিষ্কিয় গীহোনের জলের উচ্চতর মুখ বদ্ধ করিয়া সরল পথে দায়ূদ-নগরের পশ্চিম পার্শ্বে সেই জল নামাইয়া আনিয়াছিলেন। আর হিষ্কিয় আপনার সকল কার্য্যেই কৃতকার্য্য হইলেন।
Cross references
তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্ব্বক পালন কর; তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্ব্বক চলিতে পার।
রাজা তাঁহাদিগকে কহিলেন, তোমরা আপন প্রভুর দাসগণকে সঙ্গে লইয়া আমার পুত্র শলোমনকে আমার নিজের অশ্বতরে আরোহন করাইয়া গীহোনে নামিয়া যাও।
তখন সাদোক যাজক, নাথন ভাববাদী, যিহোয়াদার পুত্র বনায়, এবং করেথীয় ও পলেথীয়গণ গিয়া দায়ূদ রাজার অশ্বতরে শলোমনকে আরোহণ করাইয়া গীহোনে লইয়া গেলেন।
আর সাদোক যাজক ও নাথন ভাববাদী তাঁহাকে গীহোনে রাজপদে অভিষেক করিয়াছেন; এবং তাঁহারা তথা হইতে এমন আনন্দ করিতে করিতে আসিয়াছেন যে, নগর প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে; তোমরা যে ধ্বনি শুনিলে, এ সেই ধ্বনি।
হিষ্কিয়ের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও সমস্ত বিক্রম, এবং কিরূপে পুষ্করিণী ও প্রণালী করিয়া তিনি নগরে জল আনিয়াছিলেন, এই সকল কি যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?
আর ঈশ্বরীয় দর্শনে বুদ্ধিমান যে সখরিয়, তাঁহার জীবনকালে তিনি ঈশ্বরের অন্বেষণ করিতে থাকিলেন; আর যত কাল সদাপ্রভুর অন্বেষণ করিলেন, তত কাল ঈশ্বর তাঁহাকে কৃতকার্য্য করিলেন।
তখন তিনি আপন অধ্যক্ষগণের ও বীর্য্যবান্ লোকদের সহিত নগরের বহিঃস্থিত উনুই সকলের জল বদ্ধ করিবার মন্ত্রণা করিলেন, এবং তাঁহারা তাঁহার সাহায্য করিলেন।
অতএব অনেক লোক একত্র হইয়া সমস্ত উনুই ও দেশের মধ্য গিয়া প্রবাহিত স্রোত বদ্ধ করিল, তাহারা কহিল অশূর-রাজগণ আসিয়া কেন অনেক জল পাইবে?
তৎপরে তিনি দায়ূদ-নগরের বাহিরে গীহোনের পশ্চিমে উপত্যকামধ্যে মৎস্যদ্বারের প্রবেশ-স্থান পর্য্যন্ত প্রাচীর নির্ম্মাণ করিলেন, ওফল ঘেরিয়া অতি উচ্চ করিয়া তুলিলেন, এবং যিহূদা দেশের প্রাচীরবেষ্টিত সমস্ত নগরে বিক্রমী সেনাপতিগণকে নিযুক্ত করিলেন।
ধন্য সেই ব্যক্তি, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না।
আর তোমরা দায়ূদ-নগরের ভগ্নস্থানগুলি দেখিলে; বাস্তবিক সে সকল অনেক; ও নীচস্থ সরোবরের জল একত্র করিলে;