আর ইস্রায়েল-রাজ যোয়াশ বৈৎ-শেমশে যিহোয়াহসের পৌত্র যোয়াশের পুত্র যিহূদা-রাজ অমৎসিয়কে ধরিয়া লইয়া যিরূশালেমে আনিলেন, এবং ইফ্রয়িমের দ্বার হইতে কোণের দ্বার পর্য্যন্ত যিরূশালেমের চারি শত হস্ত প্রাচীর ভাঙ্গিয়া ফেলিলেন।
Cross references
এবং তাহারা যিহূদার বিরুদ্ধে আসিয়া প্রাচীর ভাঙ্গিয়া রাজার বাটীতে প্রাপ্ত সকল সম্পত্তি, এবং তাঁহার পুত্রদিগকে ও তাঁহার ভার্য্যাদিগকে লইয়া গেল; কনিষ্ঠ পুত্র যিহোয়াহস ব্যতীত তাঁহার একটী পুত্রও অবশিষ্ট থাকিল না।
পরে যিরূশালেম-নিবাসীরা তাঁহার কনিষ্ঠ পুত্র অহসিয়কে তাঁহার পদে রাজা করিল, কারণ আরবীয়দের সহিত শিবিরে যে দল আসিয়াছিল, তাহারা তাঁহার জেষ্ঠ পুত্র সকলকে বধ করিয়াছিল। অতএব যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব করিতে লাগিলেন।
অতএব অরাম-রাজ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিবার সময়ে যিহোরাম রামাতে যে সকল আঘাত প্রাপ্ত হন, তাহা হইতে আরোগ্য পাইবার জন্য যিষ্রিয়েলে ফিরিয়া গেলেন; এবং আহাবের পুত্র যিহোরামের পীড়া প্রযুক্ত যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় তাঁহাকে দেখিতে যিষ্রিয়েলে নামিয়া গেলেন।
আর উষিয় যিরূশালেমের কোণের দ্বারে, উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে উচ্চ গৃহ গাঁথিয়া দৃঢ় করিলেন।
এই জন্য সদাপ্রভু তাঁহাদের বিরুদ্ধে অশূর-রাজের সেনাপতিদিগকে আনিলেন; আর তাহারা মনঃশিকে হাতকড়ী দিয়া তাঁহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেল।
তাঁহারই বিরুদ্ধে বাবিল-রাজ নবূখদ্নিৎসর আসিয়া বাবিলে লইয়া যাইবার জন্য তাঁহাকে পিত্তল-শৃঙ্খলে বদ্ধ করিলেন।
পরে বৎসর ফিরিয়া আসিলে নবূখদ্নিৎসর রাজা লোক পাঠাইয়া তাঁহাকে ও সদাপ্রভুর গৃহস্থিত মনোরম পাত্র সকল বাবিলে লইয়া গেলেন, এবং যিহূদা ও যিরূশালেমের উপরে তাঁহার ভ্রাতা সিদিকিয়কে রাজা করিলেন।
তাহাতে লোকেরা বাহিরে গেল, ও সেই সকল আনিয়া প্রত্যেক জন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জল-দ্বারের চকে ও ইফ্রয়িম-দ্বারের চকে আপনাদের জন্য কুটীর নির্ম্মাণ করিল।
এবং ইফ্রয়িমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্য-দ্বার, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গ দিয়া মেষ-দ্বার পর্য্যন্ত গেল, এবং রক্ষীদের দ্বারে দাঁড়াইল।
বিনাশের পূর্ব্বে অহঙ্কার, পতনের পূর্ব্বে মনের গর্ব্ব।
মনুষ্যের অহংকার তাহাকে নীচে নামাইবে কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে হননেলের দুর্গ অবধি কোণের দ্বার পর্য্যন্ত নগরটী সদাপ্রভুর উদ্দেশে নির্ম্মিত হইবে;
এখন আমি নবূখদ্নিৎসর সেই স্বর্গরাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি; কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাঁহার পথ সকল ন্যায্য; আর যাহারা স্বগর্ব্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব্ব করিতে পারেন।
হে শৈলদরী-বাসি, হে উচ্চস্থান-বাসি, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করিয়াছে; তুমি মনে মনে কহিতেছ, কে আমাকে ভূমিতে নামাইবে?
কেননা যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে, তাহাকে উচ্চ করা যাইবে।