২ ইতিহাস 23:21 · বাংলা বাইবেল
তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর সুস্থির হইল; আর অথলিয়াকে তাঁহারা খড়্গ দ্বারা বধ করিয়াছিল।
Cross references
২ রাজাবলি 11:20
তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর সুস্থির হইল; আর অথলিয়াকে তাহারা রাজবাটীতে খড়্গ দ্বারা বধ করিয়াছিল।
গীতসংহিতা 58:10
ধার্ম্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জ্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;
হিতোপদেশ 11:10
ধার্ম্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়; দুষ্টদের বিনাশ হইলে আনন্দগান হয়।
প্রকাশিত বাক্য 18:20
হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।
প্রকাশিত বাক্য 19:1
এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে—হাল্লিলূয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই;