Home Bibles ২ ইতিহাস 23:20 · বাংলা বাইবেল
২ ইতিহাস 23:20 · বাংলা বাইবেল

পরে তিনি শতপতিদিগকে, কুলীনবর্গকে, লোকদের শাসনকর্ত্তাদিগকে ও দেশের সমস্ত লোককে সঙ্গে লইলেন, তাঁহারা সদাপ্রভুর গৃহ হইতে রাজাকে নামাইয়া আনিলেন; পরে তাঁহারা উচ্চতর দ্বার দিয়া রাজবাটীতে প্রবেশ করিয়া রাজসিংহাসনে রাজাকে বসাইয়া দিলেন।

Cross references

২ রাজাবলি 11:9

পরে যিহোয়াদা যাজক যাহা যাহা আজ্ঞা করিলেন, শতপতিরা তদনুসারে সকলই করিল; কারণ তাহারা প্রত্যেক জন আপন আপন লোকদিগকে, যাহারা বিশ্রামবারে ভিতরে যায়, বা বিশ্রামবারে বাহিরে আইসে, তাহাদিগকে লইয়া যিহোয়াদা যাজকের নিকটে আসিল।

২ রাজাবলি 11:19

আর তিনি শতপতিদিগকে এবং রক্ষক ও ধাবক সেনাগণকে ও দেশের সমস্ত লোককে সঙ্গে লইলেন; তাহারা সদাপ্রভুর গৃহ হইতে রাজাকে লইয়া ধাবক সৈন্যের দ্বারের পথ দিয়া রাজবাটীতে আসিল; আর তিনি রাজ-সিংহাসনে বসিলেন।

২ রাজাবলি 15:35

তথাপি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন হয় নাই; লোকেরা তখনও উচ্চস্থলীতে বলিদান করিত ও ধূপ জ্বালাইত। তিনি সদাপ্রভুর গৃহের উচ্চতর দ্বার নির্ম্মাণ করিলেন।

১ ইতিহাস 29:23

তাহাতে শলোমন আপন পিতা দায়ূদের পদে রাজা হইয়া সদাপ্রভুর সিংহাসনে উপবেশন করিলেন, ও কৃতকার্য্য হইলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁহার আজ্ঞাবহ হইল।

Interlinear

Choose Theme