তাঁহার জ্যেষ্ঠ পুত্রের নাম যোয়েল, দ্বিতীয় পুত্রের নাম অবিয়; তাহারা বের্-শেবাতে বিচার করিত।
Cross references
পরে অব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন, আর সকলে উঠিয়া একত্র বের-শেবাতে গেলেন; এবং অব্রাহাম বের-শেবাতে বসতি করিলেন।
পরে ইস্রায়েল আপনার সর্ব্বস্বের সহিত যাত্রা করিয়া বের্-শেবাতে আসিলেন, এবং আপন পিতা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিলেন।
এলিয় তাহা দেখিয়া উঠিলেন, এবং প্রাণরক্ষার্থে চলিয়া গেলেন, আর যিহূদার অন্তঃপাতী বেরশেবাতে উপস্থিত হইয়া সেখানে আপন চাকরটিকে রাখিলেন।
শল্লুমের পুত্র হিল্কিয়,
শমূয়েলের সন্তান, তাঁহার জ্যেষ্ঠ পুত্র [যোয়েল] ও দ্বিতীয় অবিয়।
ইনি ইবীয়াসফের পুত্র, ইনি কোরহের পুত্র, ইনি যিষ্হরের পুত্র, ইনি কহাতের পুত্র, ইনি লেবির পুত্র, ইনি ইস্রায়েলের পুত্র।
কিন্তু বৈথেলের অন্বেষণ করিও না, গিল্গলে প্রবেশ করিও না, ও বেরশেবাতে যাইও না; কেননা গিল্গল অবশ্য নির্ব্বাসিত হইবে, বৈথেল অসার হইয়া পড়িবে।