Home Bibles ১ শমূয়েল 8:1 · বাংলা বাইবেল
১ শমূয়েল 8:1 · বাংলা বাইবেল

পরে শমূয়েল যখন বৃদ্ধ হইলেন, তখন আপন পুত্রদিগকে বিচারকর্ত্তা করিয়া ইস্রায়েলের উপরে নিযুক্ত করিলেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 16:18

তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল বংশানুসারে তোমাকে যে সমস্ত নগর দিবেন, সেই সকল নগরের দ্বারদেশে তুমি আপনার জন্য বিচারকর্ত্তৃগণকে ও শাসনকর্ত্তৃগণকে নিযুক্ত করিবে; আর তাহারা ন্যায্য বিচারে লোকদের বিচার করিবে।

বিচারকগণ 5:10

তোমরা যাহারা শুভ্র গর্দ্দভীতে চড়িয়া থাক, যাহারা দুলিচার উপরে বসিয়া থাক, যাহারা পথে ভ্রমণ কর, তোমরাই উহার সংবাদ দেও।

বিচারকগণ 8:22

পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে কহিল, আপনি পুত্রপৌত্রাদিক্রমে আমাদের উপরে কর্ত্তৃত্ব করুন, কেননা আপনি আমাদিগকে মিদিয়নের হস্ত হইতে নিস্তার করিয়াছেন।

বিচারকগণ 10:4

তাঁহার ত্রিশটী পুত্র ছিল, তাহারা ত্রিশ গর্দ্দভে চড়িয়া বেড়াইত; এবং তাহাদের ত্রিশ নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে অদ্যাপি হবোৎ-যায়ীর বলা যায়।

বিচারকগণ 12:14

তাঁহার চল্লিশটী পুত্র ও ত্রিশটী পৌত্র সত্তরটী গর্দ্দভে চড়িয়া বেড়াইত; তিনি আট বৎসর ইস্রায়েলের বিচার করিলেন।

১ শমূয়েল 12:2

এখন দেখ, রাজা তোমাদের সম্মুখে গমনাগমন করিতেছেন; কিন্তু আমি বৃদ্ধ ও পক্বকেশ হইয়াছি; আর দেখ, আমার পুত্রগণ তোমাদের সহিত আছে, এবং আমি বাল্যকাল অবধি অদ্য পর্য্যন্ত তোমাদের সম্মুখে গমনাগমন করিয়া আসিতেছি।

২ ইতিহাস 19:5

আর দেশের মধ্যে অর্থাৎ যিহূদার প্রাচীরবেষ্টিত নগর সকলের মধ্যে নগরে নগরে বিচারকর্ত্তা নিযুক্ত করিলেন।

নেহেমিয়া 7:2

আর আমি আপন ভ্রাতা হনানিকে ও দুর্গের শাসনকর্ত্তা হনানিয়কে যিরূশালেমের উপরে নিযুক্ত করিলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন, এবং অনেক লোক অপেক্ষা ঈশ্বরকে ভয় করিতেন।

১ তীমথিয় 5:21

আমি ঈশ্বরের, খ্রীষ্ট যীশুর ও মনোনীত দূতগণের সাক্ষাতে তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি, তুমি পূর্ব্বধারণা ব্যতিরেকে এই সকল বিধি পালন কর, পক্ষপাতের বশে কিছুই করিও না।

Interlinear

Choose Theme