Home Bibles ১ শমূয়েল 25:1 · বাংলা বাইবেল
১ শমূয়েল 25:1 · বাংলা বাইবেল

পরে শমূয়েলের মৃত্যু হইল, এবং সমস্ত ইস্রায়েল একত্র হইয়া তাঁহার জন্য শোক করিল, আর রামায় তাঁহার বাটীতে তাঁহার কবর দিল। পরে দায়ূদ উঠিয়া পারণ প্রান্তরে গমন করিলেন।

Cross references

আদিপুস্তক 14:6

ও প্রান্তরের পার্শ্বস্থ এল-পারণ পর্য্যন্ত সেয়ীর পর্ব্বতে তথাকার হোরীয়দিগকে আঘাত করিলেন।

আদিপুস্তক 21:21

সে পারণ প্রান্তরে বসতি করিল। আর তাহার মাতা তাহার বিবাহার্থে মিসর দেশ হইতে এক কন্যা আনিল।

আদিপুস্তক 23:2

পরে সারা কনান দেশস্থ কিরিয়থর্ব্বে অর্থাৎ হিব্রোণে মরিলেন। আর অব্রাহাম সারার নিমিত্তে শোক ও রোদন করিতে আসিলেন।

আদিপুস্তক 50:11

আটদের খামারে তাঁহাদের তাদৃশ শোক দেখিয়া সেই দেশনিবাসী কনানীয়েরা কহিল, মিস্রীয়দের এ অতি দারুণ শোক; এই নিমিত্তে যর্দ্দনপারস্থ সেই স্থান আবেল্-মিস্রয়ীম [মিস্রীয়দের শোক] নামে আখ্যাত হইল।

গণনা 10:12

তাহাতে ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যাত্রার নিয়মানুসারে সীনয় প্রান্তর হইতে যাত্রা করিল, পরে সেই মেঘ পারণ প্রান্তরে অবস্থিতি করিল।

গণনা 12:16

পরে লোকেরা হৎসেরোৎ হইতে যাত্রা করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল।

গণনা 13:3

তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি পারণ প্রান্তর হইতে তাঁহাদিগকে প্রেরণ করিলেন; তাঁহারা সকলে ইস্রায়েল-সন্তানগণের অধ্যক্ষ ছিলেন।

গণনা 13:26

পরে তাঁহারা আসিয়া পারণ প্রান্তরস্থ কাদেশ নামক স্থানে মোশির ও হারোণের এবং ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর নিকটে উপস্থিত হইয়া উহাদিগকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন; এবং সেই দেশের ফল তাহাদিগকে দেখাইলেন।

গণনা 20:29

আর যখন সমস্ত মণ্ডলী দেখিল যে, হারোণ মরিয়া গিয়াছেন, তখন সমস্ত ইস্রায়েল-কুল হারোণের জন্য ত্রিশ দিন পর্য্যন্ত শোক করিল।

দ্বিতীয় বিবরণ 34:8

পরে ইস্রায়েল-সন্তানগণ মোশির নিমিত্ত মোয়াবের তলভূমিতে ত্রিশ দিন রোদন করিল; এইরূপে মোশির শোকে তাহাদের রোদনের দিন সম্পূর্ণ হইল।

১ শমূয়েল 1:19

পরে তাঁহারা প্রত্যূষে উঠিয়া সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিলেন, এবং ফিরিয়া রামায় আপন বাটীতে আসিলেন। আর ইল্‌কানা আপন স্ত্রী হান্নার পরিচয় লইলে সদাপ্রভু তাঁহাকে স্মরণ করিলেন।

১ শমূয়েল 7:17

পরে তিনি রামাতে ফিরিয়া আসিতেন, কেননা সেই স্থানে তাঁহার বাটী ছিল, এবং সেই স্থানে তিনি ইস্রায়েলের বিচার করিতেন; আর তিনি সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করেন।

১ শমূয়েল 28:3

তখন শমূয়েল মরিয়া গিয়াছিলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁহার জন্য শোক করিয়াছিল, এবং রামায়, তাঁহার নিজ নগরে, তাঁহাকে কবর দিয়াছিল। আর শৌল ভূতড়িয়া ও গুণীদিগকে দেশ হইতে দূর করিয়া দিয়াছিলেন।

১ রাজাবলি 2:34

তখন যিহোয়াদার পুত্র বনায় উঠিয়া গিয়া তাঁহাকে আক্রমণ করিয়া বধ করিলেন; পরে প্রান্তরে তাঁহার বাটীতে তাঁহাকে কবর দেওয়া হইল।

২ ইতিহাস 33:20

পরে মনঃশি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; আর লোকেরা তাঁহার বাটীতে তাঁহাকে কবর দিল, এবং তাঁহার পুত্র আমোন তাঁহার পদে রাজা হইলেন।

গীতসংহিতা 120:5

হায় হায়, আমি মেশকে প্রবাস করিতেছি, কেদরের তাম্বুসমূহের কাছে বাস করিতেছি।

যিশাইয় 14:18

জাতিগণের সমুদয় রাজা, সকলেই সসম্মানে, প্রত্যেকে স্ব স্ব আগারে শয়ন করিতেছেন;

জখরিয় 1:5

তোমাদের পিতৃপুরুষেরা কোথায়? এবং ভাববাদিগণ কি নিত্যজীবী?

প্রেরিতদের কার্য 8:2

আর কয়েক জন ভক্ত লোক স্তিফানের কবর দিলেন, ও তাঁহার নিমিত্ত মহাবিলাপ করিলেন।

Interlinear

Choose Theme