Home Bibles ১ শমূয়েল 11:8 · বাংলা বাইবেল
১ শমূয়েল 11:8 · বাংলা বাইবেল

পরে তিনি বেষকে তাহাদিগকে গণনা করিলেন; তাহাতে ইস্রায়েল-সন্তানগণের তিন লক্ষ ও যিহূদার ত্রিশ সহস্র লোক হইল।

Cross references

বিচারকগণ 1:4

যিহূদা যাত্রা করিল, আর সদাপ্রভু তাহাদের হস্তে কনানীয় ও পরিষীয়দিগকে সমর্পণ করিলেন; আর তাহারা বেষকে তাহাদের দশ সহস্র লোককে বধ করিল।

বিচারকগণ 20:2

ঈশ্বরের প্রজাদের সেই সমাজে ইস্রায়েলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের অধ্যক্ষ ও চারি লক্ষ খড়্‌গধারী পদাতিক উপস্থিত হইল।

১ শমূয়েল 13:15

পরে শমূয়েল উঠিয়া গিল্‌গল হইতে বিন্যামীনের গিবিয়াতে প্রস্থান করিলেন; তখন শৌল আপনার নিকটে বর্ত্তমান লোকদিগকে গণনা করিলেন, তাহারা অনুমান ছয় শত।

১ শমূয়েল 15:4

পরে শৌল লোকদিগকে ডাকাইয়া টলায়ীমে তাহাদিগকে গণনা করিলেন; দুই লক্ষ পদাতিক ও যিহূদার দশ সহস্র লোক হইল।

২ শমূয়েল 24:9

পরে যোয়াব গণিত লোকদের সংখ্যা রাজার কাছে দিলেন; ইস্রায়েলে খড়্‌গধারী আট লক্ষ বলবান লোক ছিল; আর যিহূদার পাঁচ লক্ষ লোক ছিল।

২ রাজাবলি 3:6

সেই সময় যিহোরাম রাজা শমরিয়া হইতে, বাহিরে গিয়া সমস্ত ইস্রায়েলকে সংগ্রহ করিলেন।

২ ইতিহাস 17:12

এইরূপে যিহোশাফট অতিশয় মহান্‌ হইয়া উঠিলেন, এবং যিহূদা দেশে অনেক দুর্গ ও ভাণ্ডার-নগর গাঁথিলেন।

Interlinear

Choose Theme