Home Bibles ২ শমূয়েল 24:9 · বাংলা বাইবেল
২ শমূয়েল 24:9 · বাংলা বাইবেল

পরে যোয়াব গণিত লোকদের সংখ্যা রাজার কাছে দিলেন; ইস্রায়েলে খড়্‌গধারী আট লক্ষ বলবান লোক ছিল; আর যিহূদার পাঁচ লক্ষ লোক ছিল।

Cross references

গণনা 1:44

এই সকল লোক মোশি ও হারোণ কর্ত্তৃক, এবং ইস্রায়েলের বারো জন অধ্যক্ষ অর্থাৎ আপন আপন পিতৃকুলের এক এক জন অধ্যক্ষ কর্ত্তৃক গণিত হইল।

১ ইতিহাস 21:5

আর যোয়াব গণিত লোকদের সংখ্যা দায়ূদের কাছে দিলেন। সমস্ত ইস্রায়েলের এগার লক্ষ খড়্‌গধারী লোক, ও যিহূদার চারি লক্ষ সত্তর সহস্র খড়্‌গধারী লোক ছিল।

১ ইতিহাস 27:23

কিন্তু দায়ূদ বিংশতি বৎসর ও তদপেক্ষা অল্পবয়স্ক লোকদের সংখ্যা গ্রহণ করিলেন না, কেননা সদাপ্রভু বলিয়াছিলেন, তিনি আকাশের তারার ন্যায় ইস্রায়েলকে বহুসংখ্যক করিবেন।

Interlinear

Choose Theme