Home Bibles ১ রাজাবলি 7:40 · বাংলা বাইবেল
১ রাজাবলি 7:40 · বাংলা বাইবেল

হীরম ঐ সকল প্রক্ষালন-পাত্র, হাতা ও বাটি নির্ম্মাণ করিল। এইরূপে হীরম শলোমন রাজার জন্য সদাপ্রভুর গৃহের যে সকল কর্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, সে সমস্ত সমাপ্ত করিল;

Cross references

যাত্রাপুস্তক 24:6

তখন মোশি তাহার অর্দ্ধেক রক্ত লইয়া থালে রাখিলেন, এবং অর্দ্ধেক রক্ত বেদির উপরে প্রক্ষেপ করিলেন।

যাত্রাপুস্তক 27:3

আর তাহার ভস্ম লইবার নিমিত্তে হাঁড়ী প্রস্তুত করিবে, এবং তাহার হাতা, বাটি, ত্রিশূল ও অঙ্গারধানী গড়িবে; তাহার সমস্ত পাত্র পিত্তল দিয়া গড়িবে।

যাত্রাপুস্তক 39:32

এই প্রকারে সমাগম তাম্বুরূপ আবাসের সমস্ত কার্য্য সমাপ্ত হইল; মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ সমস্ত কর্ম্ম করিল।

১ রাজাবলি 7:28

সেই সকল পীঠের গঠন এইরূপ; তাহাদের পাটা ছিল, সেই সকল পাটা বিটের মধ্যে ছিল।

২ রাজাবলি 25:14

আর স্থালী, হাতা, কর্ত্তরী ও চমস, আর সমস্ত পরিচর্য্যার্থক পিত্তলময় পাত্র লইয়া গেল।

২ রাজাবলি 25:15

আর অঙ্গারধানী ও বাটী সকল, স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য, রক্ষকসেনাপতি লইয়া গেলেন।

২ ইতিহাস 4:8

আর তিনি দশখানি মেজও নির্ম্মাণ করিলেন, তাহার পাঁচখানি দক্ষিণে ও পাঁচখানি বামে মন্দিরের মধ্যে রাখিলেন। আর তিনি এক শত স্বর্ণময় বাটিও নির্ম্মাণ করিলেন।

২ ইতিহাস 4:11

আর হূরম স্থালী, হাতা ও বাটি সকল নির্ম্মাণ করিল। এইরূপে হূরম শলোমন রাজার জন্য ঈশ্বরের গৃহের যে কর্ম্মে প্রবৃত্ত হইয়াছিল, তাহা সমাপ্ত করিল;

যিরমিয় 52:18

আর স্থালী, হাতা, কর্ত্তরী, বাটি ও চমস, এবং সমস্ত পরিচর্য্যার্থক পিত্তলময় পাত্র, লইয়া গেল।

Interlinear

Choose Theme