Home Bibles ১ রাজাবলি 4:8 · বাংলা বাইবেল
১ রাজাবলি 4:8 · বাংলা বাইবেল

তাঁহাদের নাম এই এই; পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে বিন্‌-হূর।

Cross references

যিহোশূয় 19:50

তাহারা সদাপ্রভুর বাক্যানুসারে তাঁহার যাচিত নগর অর্থাৎ পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-সেরহ তাঁহাকে দিল; তাহাতে তিনি ঐ নগর নির্ম্মাণ করিয়া তথায় বাস করিলেন।

যিহোশূয় 24:33

পরে হারোণের পুত্র ইলিয়াসর মরিলেন; আর লোকেরা তাঁহাকে তাঁহার পুত্র পীনহসের পাহাড়ে কবর দিল, পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের সেই পাহাড় তাঁহাকে দত্ত হইয়াছিল।

বিচারকগণ 17:1

পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে মীখা নামে এক ব্যক্তি ছিল।

বিচারকগণ 19:1

তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না। আর পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের প্রান্তভাগে এক জন লেবীয় প্রবাস করিত; সে বৈৎলহেম-যিহূদা হইতে এক উপপত্নি গ্রহণ করিয়াছিল।

Interlinear

Choose Theme