Home Bibles ☰ Books ১ রাজাবলি 1:16 · বাংলা বাইবেল
১ রাজাবলি 1:16 · বাংলা বাইবেল

তখন বৎশেবা মস্তক নমন করিয়া রাজার কাছে প্রণিপাত করিলেন।

Cross references

১ শমূয়েল 20:41

বালকটী যাইবামাত্র দায়ূদ দক্ষিণদিক্‌স্থ কোন স্থান হইতে উঠিয়া আসিয়া তিন বার ভূমিতে উবুড় হইয়া পড়িয়া প্রণিপাত করিলেন, এবং তাঁহারা দুই জনে পরস্পর চুম্বন ও রোদন করিলেন, কিন্তু দায়ূদ অধিক রোদন করিলেন।

১ শমূয়েল 24:8

তৎপরে দায়ূদও উঠিয়া গুহা হইতে বাহির হইলেন, এবং শৌলের পশ্চাৎ হইতে ডাকিয়া কহিলেন, হে আমার প্রভু মহারাজ; আর শৌল পশ্চাতে দৃষ্টি করিলে দায়ূদ ভূমিতে মস্তক নমনপূর্ব্বক প্রণিপাত করিলেন।

১ শমূয়েল 25:23

পরে অবীগল দায়ূদকে দেখিবামাত্র তাড়াতাড়ি গর্দ্দভ হইতে নামিয়া দায়ূদের সম্মুখে উবুড় হইয়া পড়িয়া ভূমিতে প্রণিপাত করিলেন।

১ রাজাবলি 1:23

তখন কেহ রাজাকে কহিল, দেখুন, নাথন ভাববাদী। পরে নাথন রাজার সম্মুখে আসিয়া ভূমিতে উবুড় হইয়া রাজার সম্মুখে প্রণিপাত করিলেন।

১ রাজাবলি 2:20

আর তিনি কহিলেন, আমি তোমার কাছে একটী ক্ষুদ্র বিষয় যাচ্ঞা করি, আমার কথা অস্বীকার করিও না। রাজা কহিলেন, মাতা, যাচ্ঞা কর, আমি তোমার কথা অস্বীকার করিব না।

এস্থার 7:2

আর রাজা সেই দ্বিতীয় দিনে দ্রাক্ষারস সহযুক্ত ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্ব্বার কহিলেন, ইষ্টের রাণি, তোমার নিবেদন কি? তাহা তোমাকে দেওয়া যাইবে; এবং তোমার অনুরোধ কি? রাজ্যের অর্দ্ধেক পর্য্যন্ত হইলেও তাহা সিদ্ধ করা যাইবে।

মথি 20:21

তিনি তাঁহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের এক জন আপনার দক্ষিণ পার্শ্বে, আর এক জন বাম পার্শ্বে, বসিতে পায়।

মথি 20:32

তখন যীশু থামিয়া তাহাদিগকে ডাকিলেন, আর বলিলেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করিব?

Interlinear

Choose Theme