Home Bibles ১ ইতিহাস 28:5 · বাংলা বাইবেল
১ ইতিহাস 28:5 · বাংলা বাইবেল

আবার সদাপ্রভু আমাকে অনেক পুত্র দিয়াছেন, কিন্তু আমার পুত্র সকলের মধ্যে ইস্রায়েলের অধ্যক্ষরূপে সদাপ্রভুর রাজসিংহাসনে বসিবার জন্য আমার পুত্র শলোমনকে মনোনীত করিয়াছেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 17:15

তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; তোমার ভ্রাতৃগণের মধ্য হইতে আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; যে তোমার ভ্রাতা নয়, এমন বিজাতীয় ব্যক্তিকে আপনার উপরে রাজা করিতে পারিবে না।

১ রাজাবলি 1:13

চলুন, দায়ূদ রাজার নিকটে গিয়া তাঁহাকে বলুন, হে আমার প্রভু মহারাজ, আপনি কি শপথ করিয়া আপন দাসীকে বলেন নাই, আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার সিংহাসনে বসিবে?

১ রাজাবলি 1:20

হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের দৃষ্টি আপনারই উপরে আছে, আপনার পরে আমার প্রভু মহারাজের সিংহাসনে কে বসিবে, তাহা আপনি লোকদিগকে জ্ঞাত করুন;

১ রাজাবলি 1:30

আমার পরে তোমার পুত্র শলোমন রাজত্ব করিবে, সেই আমার পদে আমার সিংহাসনে বসিবে, তোমার নিকটে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম লইয়া এই যে শপথ করিয়াছি, অদ্যই তদনুরূপ কর্ম্ম করিব।

১ রাজাবলি 1:35

পরে তাহার পশ্চাতে পশ্চাতে উঠিয়া আইস; সে আসিয়া আমার সিংহাসনে বসিবে, কেননা সে আমার পদে রাজা হইবে; আমি ইস্রায়েলের ও যিহূদার উপরে তাহাকে নায়ক করিয়া নিযুক্ত করিলাম।

১ ইতিহাস 3:1

দায়ূদের এই সকল পুত্র হিব্রোণে জন্মিল, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়েল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত;

১ ইতিহাস 3:9

ইহারা সকলে দায়ূদের পুত্র, উপপত্নীদের সন্তানগণ হইতে ইহারা ভিন্ন; আর তামর ইহাদের ভগিনী।

১ ইতিহাস 14:3

আর দায়ূদ যিরূশালেমে আরও কতকগুলি স্ত্রী গ্রহণ করিলেন; এবং দায়ূদ আরও পুত্রকন্যার জন্ম দিলেন।

১ ইতিহাস 17:14

কিন্তু আমার গৃহে ও আমার রাজ্যে তাহাকে চিরকাল স্থির রাখিব, এবং তাহার সিংহাসন চিরস্থায়ী হইবে।

১ ইতিহাস 22:9

দেখ, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে; আমি তাহার চারিদিকের সকল শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিব, কেননা তাহার নাম শলোমন [শান্ত] হইবে, এবং তাহার সময়ে আমি ইস্রায়েলকে শান্তি ও নির্ব্বিঘ্নতা দিব।

১ ইতিহাস 23:1

আর দায়ূদ বৃদ্ধ ও পূর্ণায়ু হইলেন; এবং আপন পুত্র শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করিলেন।

১ ইতিহাস 29:1

পরে দায়ূদ রাজা সমস্ত সমাজকে কহিলেন, ঈশ্বর কেবল আমার পুত্র শলোমনকে মনোনীত করিয়াছেন; সে এখনও অল্পবয়স্ক ও কোমল, আর এই কার্য্য অতি মহৎ, কেননা এই প্রাসাদ মনুষ্যের নিমিত্ত নয়, কিন্তু সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত।

১ ইতিহাস 29:23

তাহাতে শলোমন আপন পিতা দায়ূদের পদে রাজা হইয়া সদাপ্রভুর সিংহাসনে উপবেশন করিলেন, ও কৃতকার্য্য হইলেন, এবং সমস্ত ইস্রায়েল তাঁহার আজ্ঞাবহ হইল।

১ ইতিহাস 29:28

পরে তিনি আয়ু, ধন ও গৌরবে পরিপূর্ণ হইয়া শুভ বৃদ্ধাবস্থায় মরিলেন, এবং তাঁহার পুত্র শলোমন তাঁহার পদে রাজত্ব করিতে লাগিলেন।

২ ইতিহাস 1:8

তখন শলোমন ঈশ্বরকে কহিলেন, তুমি আমার পিতা দায়ূদের প্রতি মহাদয়া প্রকাশ করিয়াছ, আর তাঁহার পদে আমাকে রাজা করিয়াছ।

২ ইতিহাস 1:9

এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার পিতা দায়ূদের কাছে যে কথা বলিয়াছ, তাহা স্থিরীকৃত হউক; কেননা তুমিই পৃথিবীস্থ ধূলির ন্যায় বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা করিয়াছ।

গীতসংহিতা 72:1

হে ঈশ্বর, তুমি রাজাকে আপনার শাসন, রাজপুত্রকে আপনার ধর্ম্মশীলতা প্রদান কর।

যিশাইয় 9:6

কারণ একটী বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটী পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে; আর তাঁহারই স্কন্ধের উপরে কর্ত্তৃত্বভার থাকিবে, এবং তাঁহার নাম হইবে—‘আশ্চর্য্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ’।

Interlinear

Choose Theme