Home Bibles ১ ইতিহাস 28:21 · বাংলা বাইবেল
১ ইতিহাস 28:21 · বাংলা বাইবেল

আর দেখ, ঈশ্বরের গৃহ সম্পর্কীয় সমস্ত সেবাকর্ম্মের জন্য যাজকদের ও লেবীয়দের পালা আছে, এবং সমস্ত কার্য্যের জন্য সুনিপুণ স্বতঃপ্রবৃত্ত লোকেরা সমস্ত রচনায় তোমার সহবর্ত্তী হইবে; আর অধ্যক্ষগণ ও সমস্ত প্রজা তোমার সমস্ত বাক্য মানিবে।

Cross references

যাত্রাপুস্তক 31:3

আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায়—জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্ব্বপ্রকার শিল্প কৌশলে—পরিপূর্ণ করিলাম;

যাত্রাপুস্তক 35:25

আর বিজ্ঞমনা স্ত্রীলোকেরা আপন আপন হস্তে সূতা কাটিয়া, তাহাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূত্র আনিল।

যাত্রাপুস্তক 36:1

অতএব সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে পবিত্র স্থানের কার্য্য সকল কিরূপে করিতে হইবে, তাহা জানিতে সদাপ্রভু বৎসলেল ও অহলীয়াব এবং আর যাঁহাদিগকে বিজ্ঞতা ও বুদ্ধি দিয়াছেন, সেই সকল বিজ্ঞমনা লোক কর্ম্ম করিবেন।

যাত্রাপুস্তক 36:2

পরে মোশি বৎসলেল ও অহলীয়াবকে এবং সদাপ্রভু যাঁহাদের হৃদয়ে বিজ্ঞতা দিয়াছিলেন, সেই অন্য সকল বিজ্ঞমনা লোককে ডাকিলেন, অর্থাৎ সেই কর্ম্ম করিবার নিমিত্তে উপস্থিত হইতে যাঁহাদের মনে প্রবৃত্তি জন্মিল, তাঁহাদিগকে ডাকিলেন।

১ ইতিহাস 22:17

পরে দায়ূদ আপন পুত্র শলোমনের সাহায্য করিতে ইস্রায়েলের সমস্ত অধ্যক্ষকে আজ্ঞা করিলেন, কহিলেন,

১ ইতিহাস 24:1

হারোণ-সন্তানদের পালার কথা। হারোণের পুত্র নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

১ ইতিহাস 24:24

উষীয়েলের পুত্র মীখা; মীখার পুত্রদের মধ্যে শামীর।

১ ইতিহাস 25:25

অষ্টাদশ হনানি; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।

১ ইতিহাস 26:26

দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন।

১ ইতিহাস 28:13

আর যাজকদের ও লেবীয়দের পালা, এবং সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত কার্য্য, ও সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত পাত্র;

গীতসংহিতা 110:3

তোমার বিক্রম দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে; পবিত্র শোভায়, ঊষার গর্ভ হইতে, তোমার যুবকেরা তোমার কাছে শিশির তুল্য।

রোমীয় 13:1

প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্ত্তৃপক্ষদের বশীভূত হউক; কেননা ঈশ্বরের নিরূপিত ব্যতিরেকে কর্ত্তৃত্ব হয় না; এবং যে সকল কর্ত্তৃপক্ষ আছেন, তাঁহারা ঈশ্বর-নিযুক্ত।

তীত 3:1

তুমি তাহাদিগকে স্মরণ করাইয়া দেও, যেন তাহারা আধিপত্যের ও কর্ত্তৃত্বের বশীভূত হয়, বাধ্য হয়, সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়,

Interlinear

Choose Theme