Home Bibles ১ ইতিহাস 28:13 · বাংলা বাইবেল
১ ইতিহাস 28:13 · বাংলা বাইবেল

আর যাজকদের ও লেবীয়দের পালা, এবং সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত কার্য্য, ও সদাপ্রভুর গৃহ সম্পর্কীয় সেবাকর্ম্মার্থক সমস্ত পাত্র;

Cross references

১ রাজাবলি 7:1

আর শলোমন তের বৎসর আপন বাটী নির্ম্মাণে ব্যাপৃত থাকিলেন; পরে আপনার সমুদয় বাটীর নির্ম্মাণ সমাপন করিলেন।

১ ইতিহাস 9:29

আর তাহাদের কতক লোক পাত্র সকল, পবিত্র স্থানের সমস্ত পাত্র, এবং সূজী, দ্রাক্ষারস, তৈল, কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল।

১ ইতিহাস 23:6

আর দায়ূদ তাহাদিগকে গের্শোন, কহাৎ ও মরারি, লেবির এই পুত্রদের বংশানুসারে নানা পালায় বিভক্ত করিলেন।

১ ইতিহাস 24:1

হারোণ-সন্তানদের পালার কথা। হারোণের পুত্র নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

১ ইতিহাস 25:1

আর দায়ূদ ও সেনাপতিগণ সেবাকর্ম্মের জন্য আসফের, হেমনের ও যিদূথূনের কয়েকটী সন্তানকে পৃথক্ করিয়া বীণা, নেবল ও করতাল সহযোগে ভাবোক্তি গান করিবার ভার [দিলেন]; তাহাদের সেবাকর্ম্মানুসারে কর্ম্মকারীদের সংখ্যা।

এজরা 8:25

আর রাজা, তাঁহার মন্ত্রিগণ, অধ্যক্ষগণ ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্য উপহার বলিয়া যে রৌপ্য, স্বর্ণ ও পাত্র দিয়াছিলেন, উহাদিগকে তাহা তৌল করিয়া দিলাম;

এজরা 8:33

পরে চতুর্থ দিনে সেই রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আমাদের ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র মরেমোৎ যাজকের হস্তে তৌল করিয়া দেওয়া গেল, আর তাহার সহিত পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাহাদের সহিত যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নূয়ির পুত্র নোয়দিয়, এই দুই জন লেবীয় ছিল।

Interlinear

Choose Theme