Home Bibles ☰ Books ১ ইতিহাস 23:6 · বাংলা বাইবেল
১ ইতিহাস 23:6 · বাংলা বাইবেল

আর দায়ূদ তাহাদিগকে গের্শোন, কহাৎ ও মরারি, লেবির এই পুত্রদের বংশানুসারে নানা পালায় বিভক্ত করিলেন।

Cross references

যাত্রাপুস্তক 6:16

বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।

গণনা 3:3

হারোণের যে পুত্রেরা অভিষিক্ত যাজক এবং হস্তপূরণ দ্বারা যাজনকর্ম্মে নিযুক্ত হইল, তাহাদের এই এই নাম।

গণনা 3:17

লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।

গণনা 4:4

সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের সেবাকর্ম্ম অতি পবিত্র স্থান [সংক্রান্ত]।

গণনা 26:57

আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোণ হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী।

১ ইতিহাস 6:1

লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।

১ ইতিহাস 6:16

লেবির সন্তান—গোর্শোম, কহাৎ ও মরারি।

১ ইতিহাস 24:1

হারোণ-সন্তানদের পালার কথা। হারোণের পুত্র নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

১ ইতিহাস 26:1

দ্বারপালদের পালার কথা। কোরহীয়দের মধ্যে কোরির পুত্র মশেলিমিয় আসফ-বংশজাত লোক ছিল।

২ ইতিহাস 8:14

আর তিনি আপন পিতা দায়ূদের নিরূপণানুসারে যাজকদের সেবাকর্ম্মার্থে তাহাদের পালা নিরূপণ করিলেন, এবং প্রতিদিনের বিধানানুসারে প্রশংসা ও যাজকদের সম্মুখে পরিচর্য্যা করিতে লেবীয়দিগকে আপন আপন কার্য্যে নিযুক্ত করিলেন। আর তিনি পালানুসারে প্রতিদ্বারে দ্বারপালদিগকেও নিযুক্ত করিলেন; কেননা ঈশ্বরের লোক দায়ূদ সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন।

২ ইতিহাস 29:25

আর তিনি দায়ূদের, রাজার দর্শক গাদের ও নাথন ভাববাদীর আজ্ঞানুসারে করতাল, নেবল ও বীণাধারী লেবীয়দিগকে সদাপ্রভুর গৃহে স্থাপন করিলেন, যেহেতু সদাপ্রভু আপন ভাববাদীদের দ্বারা এই আজ্ঞা করিয়াছিলেন।

২ ইতিহাস 31:2

আর হিষ্কিয় হোমার্থক ও মঙ্গলার্থক বলিদান, পরিচর্য্যা, এবং সদাপ্রভুর শিবিরের, দ্বারসমূহে স্তবগান ও প্রসংশা করিতে যাজকদিগকে ও লেবীয়দিগকে পালার অনুক্রমে, প্রত্যেককে স্ব স্ব সেবাকর্ম্ম অনুসারে, নিযুক্ত করিলেন।

২ ইতিহাস 35:4

আর আপন আপন পিতৃকুলানুসারে ইস্রায়েল-রাজ দায়ূদের লিখনমতে, এবং তাঁহার পুত্র শলোমনের লিখনমতে নিরূপিত আপন আপন পালানুসারে আপনাদিগকে প্রস্তুত কর।

২ ইতিহাস 35:10

এইরূপে সেবাকর্ম্মের আয়োজন হইল, আর রাজার আজ্ঞানুসারে যাজকেরা আপন আপন স্থানে ও লেবীয়েরা আপন আপন পালানুসারে দাঁড়াইল।

এজরা 6:18

আর যিরূশালেমে ঈশ্বরের সেবাকর্ম্মের জন্য যাজকদিগকে তাহাদের বিভাগানুসারে ও লেবীয়দিগকে তাহাদের পালানুসারে নিযুক্ত করা হইল; যেমন মোশির পুস্তকে লিখিত আছে।

Interlinear

Choose Theme