Home Bibles ১ ইতিহাস 25:8 · বাংলা বাইবেল
১ ইতিহাস 25:8 · বাংলা বাইবেল

পরে তাহারা ছোট বড় এবং গুরু শিষ্য সকলে গুলিবাঁট দ্বারা আপন আপন রক্ষণীয় স্থির করিল।

Cross references

লেবীয় 16:8

পরে হারোণ ঐ দুইটী ছাগের বিষয়ে গুলিবাঁট করিবে; এক গুলি সদাপ্রভুর নিমিত্তে, ও অন্য গুলি ত্যাগের নিমিত্তে হইবে।

১ শমূয়েল 14:41

পরে শৌল সদাপ্রভুকে কহিলেন, হে ইস্রায়েলের ঈশ্বর, যথার্থ কি, দেখাইয়া দিউন; তখন যোনাথন ও শৌল ধরা পড়িলেন, কিন্তু লোকেরা মুক্ত হইল।

১ ইতিহাস 15:22

আর লেবীয়দের অধ্যক্ষ কননিয় গান সম্বন্ধে নায়ক হইলেন; তিনি গান শিক্ষা দিলেন, কারণ তিনি সঙ্গীতে পারদর্শী ছিলেন।

১ ইতিহাস 24:5

পিতৃকুল নির্ব্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল, কেননা ধর্ম্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানগণের মধ্য হইতে [গৃহীত] হইল।

১ ইতিহাস 24:31

আপনাদের ভ্রাতা হারোণ-সন্তানদের ন্যায় ইহারাও দায়ূদ রাজার, সাদোকের ও অহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করিল, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল।

১ ইতিহাস 25:2

আসফের সন্তানদের কথা; আসফের সন্তান সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল; আসফের এই সন্তানগণ আসফের অধীন ছিল; ইনি রাজার অধীনে ভাবোক্তি কহিতেন।

১ ইতিহাস 26:13

আর তাহারা ছোট বড় আপন আপন পিতৃকুলানুসারে প্রত্যেক দ্বারের জন্য গুলিবাঁট করিল।

১ ইতিহাস 26:16

শুপ্পীমের ও হোষার নামে পশ্চিমদিকের ঊর্দ্ধগামী পথসমীপস্থ শল্লেখৎ নামক দ্বারের গুলি উঠিল, তাহার প্রহরিদলের অভিমুখে প্রহরিদল ছিল।

২ ইতিহাস 23:13

আর দৃষ্টিপাত করিল, আর দেখ, প্রবেশ-স্থানে রাজা আপন মঞ্চের উপরে দাঁড়াইয়া আছেন, এবং সেনাপতিগণ ও তূরীবাদকগণ রাজার নিকটে আছে, এবং দেশের সমস্ত লোক আনন্দ করিতেছে ও তূরী বাজাইতেছে, এবং গায়কেরা বাদ্য যন্ত্র লইয়া প্রশংসার গীত গান করিতেছে; তখন অথলিয়া আপনার বস্ত্র ছিঁড়িয়া কহিল, রাজদ্রোহ! রাজদ্রোহ!

নেহেমিয়া 12:24

লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্‌মীয়েলের পুত্র যেশূয়, এবং তাহাদের সম্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দায়ূদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল।

হিতোপদেশ 16:33

গুলিবাঁট কোলে ফেলা যায়, কিন্তু তাহার সমস্ত নিষ্পত্তি সদাপ্রভু হইতে হয়।

প্রেরিতদের কার্য 1:26

পরে তাঁহারা উভয়ের জন্য গুলিবাঁট করিলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠিল; তাহাতে তিনি এগারো জন প্রেরিতের সহিত গণিত হইলেন।

Interlinear

Choose Theme