Home Bibles ১ ইতিহাস 24:31 · বাংলা বাইবেল
১ ইতিহাস 24:31 · বাংলা বাইবেল

আপনাদের ভ্রাতা হারোণ-সন্তানদের ন্যায় ইহারাও দায়ূদ রাজার, সাদোকের ও অহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করিল, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল।

Cross references

গণনা 26:56

অধিকার অধিক কি অল্প হউক, গুলিবাঁট দ্বারাই বিভক্ত হইবে।

১ ইতিহাস 24:5

পিতৃকুল নির্ব্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল, কেননা ধর্ম্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানগণের মধ্য হইতে [গৃহীত] হইল।

১ ইতিহাস 25:8

পরে তাহারা ছোট বড় এবং গুরু শিষ্য সকলে গুলিবাঁট দ্বারা আপন আপন রক্ষণীয় স্থির করিল।

১ ইতিহাস 26:13

আর তাহারা ছোট বড় আপন আপন পিতৃকুলানুসারে প্রত্যেক দ্বারের জন্য গুলিবাঁট করিল।

২ ইতিহাস 1:2

পরে শলোমন সমস্ত ইস্রায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্ত্তাদের ও সমস্ত ইস্রায়েলের যাবতীয় অধ্যক্ষের—কুলপতিদিগের—সহিত কথা কহিলেন।

২ ইতিহাস 31:15

তাহার অধীনে এদন, বিন্যামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয়, ইহারা যাজকদের নগরে নগরে আপনাদের ছোট বড় ভ্রাতাদিগকে পালানুসারে অংশ দিবার জন্য নিরূপিত কার্য্যে নিযুক্ত হইল।

Interlinear

Choose Theme