Home Bibles ১ ইতিহাস 23:14 · বাংলা বাইবেল
১ ইতিহাস 23:14 · বাংলা বাইবেল

কিন্তু ঈশ্বরের লোক যে মোশি, তাঁহার পুত্রগণ লেবিবংশের মধ্যে উল্লিখিত হইল।

Cross references

দ্বিতীয় বিবরণ 33:1

আর ঈশ্বরের লোক মোশি মৃত্যুর পূর্ব্বে ইস্রায়েল-সন্তানগণকে যে আশীর্ব্বাদে আশীর্ব্বাদ করিলেন, তাহা এই।

যিহোশূয় 14:6

আর যিহূদা-সন্তানগণ গিল্‌গলে যিহোশূয়ের নিকটে আসিল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাঁহাকে কহিলেন, সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন, তাহা তুমি জ্ঞাত আছ।

১ ইতিহাস 26:23

অম্রামীয়দের, যিষ্‌হরীয়দের হিব্রোণীয়দের

২ ইতিহাস 30:16

আর তাহারা ঈশ্বরের লোক মোশির ব্যবস্থানুসারে প্রণালীক্রমে আপন আপন স্থানে দাঁড়াইল, যাজকেরা লেবীয়দের হস্ত হইতে রক্ত লইয়া প্রক্ষেপ করিল।

এজরা 3:2

আর যোষাদকের পুত্র যেশূয় ও তাঁহার যাজক ভ্রাতৃগণ এবং শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁহার ভ্রাতৃগণ উঠিয়া ঈশ্বরের লোক মোশির ব্যবস্থাতে লিখিত বিধি অনুসারে হোমীয় বলি উৎসর্গ করণার্থে ইস্রায়েলের ঈশ্বরের যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।

গীতসংহিতা 90:1

হে প্রভু, তুমিই আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ।

Interlinear

Choose Theme