Home Bibles ১ ইতিহাস 23:13 · বাংলা বাইবেল
১ ইতিহাস 23:13 · বাংলা বাইবেল

অম্রামের পুত্র হারোণ ও মোশি; আর চিরকাল অতি পবিত্র বস্তু পবিত্র করণার্থে, সদাপ্রভুর সম্মুখে ধূপদাহ, তাঁহার পরিচর্য্যা এবং তাঁহার নামে আশীর্ব্বাদ করণার্থে হারোণকে ও তাঁহার সন্তানগণকে চিরকালের জন্য পৃথক করা গেল।

Cross references

যাত্রাপুস্তক 6:20

আর অম্রম আপন পিসী যোকেবদকে বিবাহ করিলেন, আর ইনি তাঁহার জন্য হারোণকে ও মোশিকে প্রসব করিলেন। অম্রমের বয়স এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।

যাত্রাপুস্তক 28:1

আর তুমি আমার যাজনার্থে ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে তোমার ভ্রাতা হারোণকে ও তাহার সঙ্গে তাহার পুত্রগণকে আপনার নিকটে উপস্থিত করিবে; হারোণ এবং হারোণের পুত্র নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামরকে উপস্থিত করিবে।

যাত্রাপুস্তক 28:36

আর তুমি নির্ম্মল স্বর্ণের এক পাত প্রস্তুত করিয়া মুদ্রার ন্যায় তাহার উপরে ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’ এই কথা খুদিবে।

যাত্রাপুস্তক 29:33

আর হস্তপূরণ দ্বারা তাহাদিগকে পবিত্র করণার্থে যাহা দিয়া প্রায়শ্চিত্ত করা হইল, তাহা তাহারা ভোজন করিবে; কিন্তু অপর কোন লোক তাহা ভোজন করিবে না, কারণ সে সকল পবিত্র বস্তু।

যাত্রাপুস্তক 29:44

আর আমি সদামগ-তাম্বু ও বেদি পবিত্র করিব, এবং আমার যাজনকর্ম্ম করণার্থে হারোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব।

যাত্রাপুস্তক 30:6

আর সাক্ষ্য-সিন্দুকের নিকটস্থ তিরস্করিণীর অগ্রদিকে, সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণের সম্মুখে তাহা রাখিবে, সেই স্থানে আমি তোমার কাছে দেখা দিব।

যাত্রাপুস্তক 30:34

আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে,—গুগ্‌গুলু, নখী, কুন্দুরু; এই সকল সুগন্ধি দ্রব্যের ও নির্ম্মল লবানের প্রত্যেকটী সমভাগ করিয়া লইবে।

যাত্রাপুস্তক 40:9

পরে অভিষেকার্থ তৈল লইয়া আবাস ও তাহার মধ্যবর্ত্তী সমস্ত বস্তু অভিষেক করিয়া তাহা ও তৎসংক্রান্ত সকল দ্রব্য পবিত্র করিবে; তাহাতে তাহা পবিত্র হইবে।

লেবীয় 9:22

পরে হারোণ লোকদের দিকে আপন হস্ত বিস্তার করিয়া তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন; আর তিনি পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া নামিয়া আসিলেন।

লেবীয় 10:1

আর হারোণের পুত্র নাদব ও অবীহূ আপন আপন অঙ্গারধানী লইয়া তাহাতে অগ্নি রাখিল, ও তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে তাঁহার আজ্ঞার বিপরীতে ইতর অগ্নি উৎসর্গ করিল।

লেবীয় 10:10

তাহাতে তোমরা পবিত্র ও সামান্য বিষয়ের এবং শুচি ও অশুচি বিষয়ের প্রভেদ করিতে,

লেবীয় 10:17

সেই পাপার্থক বলি তোমরা পবিত্র স্থানে ভোজন কর নাই কেন? তাহা ত অতি পবিত্র, এবং মণ্ডলীর অপরাধ বহন করতঃ সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করণার্থে তাহা তিনি তোমাদিগকে দিয়াছেন।

লেবীয় 16:11

পরে হারোণ আপনার পাপার্থক বলির গোবৎস আনিয়া নিজের ও নিজ কুলের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, ফলতঃ সে আপনার পাপার্থক বলি সেই গোবৎসকে হনন করিবে;

লেবীয় 16:32

পিতার স্থানে যাজন কর্ম্ম করিতে যাহাকে অভিষেক ও হস্তপূরণ দ্বারা নিযুক্ত করা যাইবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করিবে, এবং মসীনা বস্ত্র অর্থাৎ পবিত্র বস্ত্র সকল পরিধান করিবে।

লেবীয় 17:2

তুমি হারোণ ও তাহার পুত্রগণকে এবং সমস্ত ইস্রায়েল-সন্তানকে কহ, তাহাদিগকে এই কথা বল, সদাপ্রভু এই আজ্ঞা করেন;

গণনা 3:27

আর কহাৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা কহাতীয়দের গোষ্ঠী।

গণনা 6:23

তুমি হারোণ ও তাহার পুত্রগণকে বল; তোমরা ইস্রায়েল-সন্তানগণকে এইরূপে আশীর্ব্বাদ করিবে; তাহাদিগকে বলিবে,

গণনা 16:16

পরে মোশি কোরহকে কহিলেন, তুমি ও তোমার দলস্থ সকলে, তোমরা কল্য হারোণের সহিত সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইবে;

গণনা 16:35

আর সদাপ্রভু হইতে অগ্নি নির্গত হইয়া যাহারা ধূপ নিবেদন করিয়াছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করিল।

গণনা 16:46

তখন তাঁহারা উবুড় হইয়া পড়িলেন। আর মোশি হারোণকে কহিলেন, তোমার অঙ্গারধানী লও, ও যজ্ঞবেদির উপর হইতে অগ্নি লইয়া তাহার মধ্যে দেও, এবং তাহাতে ধূপ দিয়া শীঘ্র মণ্ডলীর নিকটে গিয়া তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর; কেননা সদাপ্রভুর সম্মুখ হইতে ক্রোধ নির্গত হইল, মহামারী আরম্ভ হইল।

গণনা 18:1

তখন সদাপ্রভু হারোণকে কহিলেন, তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ ও তোমার পিতৃকুল, তোমরা ধর্ম্মধামঘটিত অপরাধ বহন করিবে, এবং তুমি ও তোমার সহিত তোমার পুত্রগণ তোমাদের যাজকত্বপদ ঘটিত অপরাধ বহন করিবে।

গণনা 18:3

আর তাহারা তোমার রক্ষণীয় ও সমস্ত তাম্বুর রক্ষণীয় রক্ষা করিবে; কিন্তু তাহাদের ও তোমাদের যেন মৃত্যু না হয়, এই জন্য তাহারা পবিত্র স্থানের পাত্রের ও বেদির নিকটে যাইবে না।

গণনা 26:59

ঐ কহাতের পুত্র অম্রাম। অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁহার জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাঁহাদের ভগিনী মরিয়মকে প্রসব করিয়াছিলেন।

দ্বিতীয় বিবরণ 10:8

সেই সময়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিতে, সদাপ্রভুর পরিচর্য্যা করিবার জন্য তাঁহার সাক্ষাতে দাঁড়াইতে এবং তাঁহার নামে আশীর্ব্বাদ করিতে সদাপ্রভু লেবির বংশকে পৃথক্‌ করিলেন, অদ্যাপি সেইরূপ চলিয়া আসিতেছে।

দ্বিতীয় বিবরণ 21:5

পরে লেবির সন্তান যাজকেরা নিকটে আসিবে, কেননা তাহাদিগকেই তোমার ঈশ্বর সদাপ্রভু আপনার পরিচর্য্যার্থে ও সদাপ্রভুর নামে আশীর্ব্বাদ করণার্থে মনোনীত করিয়াছেন; এবং তাহাদের বাক্যানুসারে প্রত্যেক বিবাদের ও আঘাতের বিচার হইবে।

১ শমূয়েল 2:28

আমার যাজক হইতে, আমার যজ্ঞবেদির উপরে বলি উৎসর্গ করিতে ও ধূপ জ্বালাইতে, আমার সাক্ষাতে এফোদ পরিধান করিতে আমি না ইস্রায়েলের সমস্ত বংশ হইতে তাহাকে মনোনীত করিয়াছিলাম? আর ইস্রায়েল-সন্তানগণের অগ্নিকৃত সমস্ত উপহার না তোমার পিতৃকুলকে দিয়াছিলাম?

১ ইতিহাস 6:3

অম্রামের সন্তান—হারোণ, মোশি এবং মরিয়ম। আর হারোণের সন্তান—নদাব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

১ ইতিহাস 6:34

ইনি শমূয়েলের পুত্র, ইনি ইল্‌কানার পুত্র, ইনি যিরোহমের পুত্র, ইনি ইলীয়েলের পুত্র, ইনি তোহের পুত্র,

২ ইতিহাস 26:18

তাঁহারা উষিয় রাজার সম্মুখে দাঁড়াইয়া তাঁহাকে কহিলেন, হে উষিয়, সদাপ্রভুর উদ্দেশে ধূপ জ্বালাইতে আপনার অধিকার নাই, কিন্তু হারোণ-সন্তান যে যাজকেরা ধূপ জ্বালাইবার জন্য পবিত্রীকৃত হইয়াছে, তাহাদেরই অধিকার আছে; আপনি ধর্ম্মধাম হইতে বাহির হউন, কেননা আপনি সত্যলঙ্ঘন করিয়াছেন, এ বিষয়ে সদাপ্রভু ঈশ্বর হইতে আপনার গৌরব হইবে না।

গীতসংহিতা 99:6

তাঁহার যাজকদের মধ্যবর্ত্তী মোশি ও হারোণ, যাঁহারা তাঁহার নামে ডাকেন, তাঁহাদের মধ্যবর্ত্তী শমূয়েল; তাঁহারা সদাপ্রভুকে ডাকিতেন, এবং তিনি উত্তর দিতেন।

গীতসংহিতা 106:16

আরও তাহারা শিবিরের মধ্যে মোশির প্রতি, ও সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করিল।

লূক 1:9

তখন যাজকীয় কার্য্যের প্রথানুসারে গুলিবাঁট ক্রমে তাঁহাকে প্রভুর মন্দিরে প্রবেশ করিয়া ধূপ জ্বালাইতে হইল।

প্রেরিতদের কার্য 13:2

তাঁহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন, এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বার্ণবা ও শৌলকে যে কার্য্যে আহ্বান করিয়াছি, সেই কার্য্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক্‌ করিয়া দেও।

রোমীয় 1:1

পৌল, যীশু খ্রীষ্টের দাস, আহূত প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথক্‌কৃত—

গালাতীয় 1:15

কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক্‌ করিয়াছেন, এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন,

ইব্রীয় 5:4

আর, কেহ আপনার জন্য সেই সমাদর লয় না, কিন্তু ঈশ্বরকর্ত্তৃক আহূত হইয়াই তাহা পায়; হারোণও সেই প্রকারে পাইয়াছিলেন।

প্রকাশিত বাক্য 8:3

পরে আর এক দূত আসিয়া বেদির নিকটে দাঁড়াইলেন, তাঁহার হস্তে স্বর্ণধূপধানী ছিল; এবং তাঁহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহা সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদির উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন।

Interlinear

Choose Theme