Home Bibles ১ ইতিহাস 21:4 · বাংলা বাইবেল
১ ইতিহাস 21:4 · বাংলা বাইবেল

তথাপি যোয়াবের উপরে রাজার কথাই প্রবল হইল। তাহাতে যোয়াব প্রস্থান করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে পর্য্যটন করিলেন, পরে যিরূশালেমে আসিলেন।

Cross references

যাত্রাপুস্তক 1:17

কিন্তু ঐ ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত, সুতরাং মিসর-রাজের আজ্ঞানুসারে না করিয়া পুত্রসন্তানদিগকে জীবিত রাখিত।

২ শমূয়েল 24:3

যোয়াব রাজাকে কহিলেন, এখন যত লোক আছে, আপনার ঈশ্বর সদাপ্রভু তাহার শত গুণ বৃদ্ধি করুন, এবং আমার প্রভু মহারাজ তাহা স্বচক্ষে দেখুন; কিন্তু এই কর্ম্মে আমার প্রভু মহারাজের অভিরুচি কেন হইল?

২ শমূয়েল 24:4

তথাপি যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই প্রবল হইল। পরে যোয়াব ও সেনাপতিগণ ইস্রায়েল লোকদিগকে গণনা করিবার জন্য রাজার সম্মুখ হইতে গমন করিলেন।

উপদেশক 8:4

কারণ রাজার বাক্য পরাক্রমবিশিষ্ট, আর ‘তুমি কি করিতেছ? এমন কথা তাঁহাকে কে বলিতে পারে?

দানিয়েল 3:18

আর যদি নাও হয়, তবু হে রাজন্‌, আপনি জানিবেন, আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ-প্রতিমাকে প্রণাম করিব না।

প্রেরিতদের কার্য 5:29

কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে।

Interlinear

Choose Theme