যোয়াব রাজাকে কহিলেন, এখন যত লোক আছে, আপনার ঈশ্বর সদাপ্রভু তাহার শত গুণ বৃদ্ধি করুন, এবং আমার প্রভু মহারাজ তাহা স্বচক্ষে দেখুন; কিন্তু এই কর্ম্মে আমার প্রভু মহারাজের অভিরুচি কেন হইল?
Cross references
তোমরা যেরূপ আছ, তোমাদের পিতৃগণের ঈশ্বর সদাপ্রভু তাহা হইতে তোমাদের আরও সহস্র গুণ বৃদ্ধি করুন, আর তোমাদিগকে যেরূপ বলিয়াছেন, তদ্রূপ আশীর্ব্বাদ করুন।
সাহস কর; আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের সকল নগরের জন্য আমরা আপনাদিগকে বলবান করিব; আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, তিনি তাহাই করুন।
তখন যোয়াব কহিলেন, এখন যত লোক আছে, সদাপ্রভু তাহার শত গুণ অধিক আপন প্রজার বৃদ্ধি করুন; কিন্তু হে আমার প্রভু মহারাজ, তাহারা সকলে কি আমার প্রভুর দাস নহে? আমার প্রভু এ চেষ্টা কেন করিতেছেন? আপনি ইস্রায়েলের দোষের কারণ কেন হইবেন?
সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করুন, তোমাদের ও তোমাদের সন্তানগণের বৃদ্ধি করুন।
প্রজাবাহুল্যে রাজার শোভা হয়; কিন্তু জনবৃন্দের অভাবে ভূপতির সর্ব্বনাশ ঘটে।
তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমান হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকসিত হইবে; কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরান যাইবে, জাতিগণের ঐশ্বর্য্য তোমার কাছে আসিবে।